চট্টগ্রাম নির্বাচন

ফটিকছড়িতে ব্যাপক গণসংযোগঃ ধানের শীষে ভোট চাইলেন সরওয়ার আলমগীর

 

ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে ব্যাপক গণসংযোগ করেছেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি বৃহস্পতিবার সকালে উপজেলা খিরাম ইউনিয়নের দৌলত মুন্সিরহাট, বিকেলে সুয়াবিল ও নারায়নহাট সন্ধ্যায় বক্তপুর ইউনিয়নের শান্তিরহাট, আজাদীবাজারসহ বিভিন্ন এলাকায় এসব গনসংযোগ করেন। এসময় তিনি গনমানুষের প্রতীক ধানের শীর্ষে ভোট চেয়ে সকলের নিকট দোয়া চান এবং ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহবান জানান। এছাড়া তিনি দৌলতপুরে পুড়ে যাওয়া ধানের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দোষীদের বিচারের দাবী জানান।
এ সব এলাকা গনসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মুনসুর আলম চৌধুরী, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, খালেদ মাহমুদ বাবুল, আজম খান, সরোয়ার মামুন, আহমদ ছাফা, নুরুল আলম, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

Related Posts