চট্টগ্রাম ধর্ম

সীতাকুণ্ড শঙ্কর মঠের অধ্যক্ষ তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব বৃহস্পতিবার

 

সীতাকুণ্ড আর্ন্তজাতিক শঙ্কর মঠ ও মিশনের পঞ্চম আচার্য পরমহংস অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৭০-তম আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার মঠ প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-শ্রীশ্রী গুরু মহারাজের ব্যাসপূজা, বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ, স্বামীজীর বিশ্বজনীন ভাবনা-শীর্ষক আলোচনা, অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের দীর্ঘায়ু কামনায় ৭০টি প্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে জেলা, মহানগর, উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ সকল ভক্ত-বৃন্দকে উপস্থিত থাকার জন্য মঠের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ##

Related Posts