চট্টগ্রাম শোক ও স্মরণ

নগরীতে সড়ক দূর্ঘটনায় ফটিকছড়ির যুবক ইয়াছিনের মৃত্যু

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রাম শহরে ফটিকছড়ি পৌরসভার  মোহাম্মদ ইয়াছিন (১৫) নামে এক যুবকের সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে।
শনিবার ২৯ নভেম্বর বিকাল ৩ টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। সে ফটিকছড়ি পৌরসভা ১নং ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ির মো: করিমের ১ম স্ত্রী’র সন্তান।
সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন- চট্টগ্রাম থেকে ইয়াছিনের নিহতের খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে তার পিতা করিমকে পাওয়া যায়নি। সে কোথায় থাকে কেহ বলতে পারেনি। তবে নিহতের চাচা নাছির ও সর্দার মো: মুছা এবং নানার বাড়ির স্বজনদের সাথে কথা বলে লাশ এনে দাফন সম্পন্ন করার জন্য বলেছি।
এ ব্যাপারে আব্দুর রহমান টেন্ডল বাড়ির সর্দার হাজী মো: মুছা বলেন- ছোট বেলায় নিহত ইয়াছিনের মা মারা যায়। তার পিতা এলাকায় থাকেনা। কোথায় থাকে তা সমাজের কেহ অবগত নহে। আমরা ইয়াছিনের লাশ দাফন করার জন্য ব্যবস্থা নিয়েছি।
নিহতের চাচা নাছির উদ্দিন বলেন,ময়না তদন্ত শেষে লাশ বাড়ীতে নিয়ে এসে দাফন করা হবে।
পতেঙ্গা থানার এস আই মো: বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান- নিহত ইয়াছিন বাসের হেলপারের কাজ করতো। সে চট্টগ্রাম আখতারুজ্জামান ফ্লাইওভারে বাসে করে উঠার সময় মাথা দরজার বাইরে রাখাতে ফ্লাইওভারের রেলিং এর সাথে ধাক্কা লেগে মারা যায়। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Posts