বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামানায় দোয়া মাহফিল ও চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রার্থী সরওয়ার আলমগীর’র সমর্থনে ফটিকছড়ির সুয়াবিলে গনসমাবেশ বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলের পূর্বে প্রার্থী সরওয়ার আলমগীর বলেন- শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে উচ্চ শিখরে নিয়ে গিয়েছেন। তিনি বাংলার মানুষের মনের কোঠায় স্থান করে নিয়েছে । আজ তাঁর সহধর্মনী, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চাচ্ছি । তিনি বলেন -অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন অথচ খালেদ জিয়া দেশ ছেড়ে যাননি, এই জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে হাল ধরেছেন। তিনি বলেন- বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রধানমন্ত্রী হলে ফটিকছড়ির গ্যাস ফটিকছড়িতে বন্টন করা হবে, কাঙ্ক্ষিত উন্নয়ন করা হবে, এ অঞ্চলে শিল্প জোন করা হবে।
পরে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুনাজাত করেন।
সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি এয়াকুব শহিদ’র সভাপতিত্বে ও যুবদল নেতা আমান উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌর বিএনপি নেতা নাছির উদ্দীন, নাছির উদ্দীন বিপ্লব, খালেদ বাবুল, আজম খান, মো. এমদাদ, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, সাবেক কমিশনার আমান উল্লাহ, হাসানুল কবির, মালেক মেম্বার, শামসুল আলম, ইউনুস সওদাগর, আবুল কাশেম, কবির সওদাগর, মো. এরশাদ, মো. মুছা, ডা. মো. বেলাল, নুরুল আলম, ইউসুফ আলী, মো.কাউছার, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, মো. তারেক, মো. কদ্দুস, রক্সি ঘোষসহ বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।












