রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকসার ধাক্কায় মো: আবদুল্লাহ নামের ৪ বছরের এক শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ৯ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের ডাইনজুরী মোড়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
সে হাটহাজারী উপজেলার মনিয়া পুকুর নামক এলাকার শাহ আলম বাচ্ছুর ছেলে।
জানা যায়,নিহত শিশু আবদুল্লাহ ঘটনা স্থলের পাশে তার নানার বাড়ীতে বেড়াতে আসে। খেলার সময় দ্রূতগতির ব্যাটারী চালিত অটোরিকসার ধাক্কায় আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করলে এসময় স্বজনদের আহাজারীতে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়।












