জাতীয় শিক্ষা-ক্যাম্পাস

জুলাই জাতীয় বিশেষ সম্মাননা পেলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক সাগর

 

স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলাই জাতীয় বিশেষ সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত থেকে তিনি এই বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন।

​ওমর ফারুক জুলাই আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন, তিনি চট্টগ্রাম কলেজের ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে।

​উল্লেখ্য, ২০২৪ সালপ ১৬ই জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের স’ন্ত্রা’সীদের বর্বরোচিত হা’ম’লার শিকার হন ওমর ফারুক। আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গু’লিবর্ষণের সময় তিনি গুরুতর গু’লিবিদ্ধ হন এবং দীর্ঘদিন আইসিওতে ছিলেন।
তীব্র প্রতিকূলতা ও জীবনঝুঁকি উপেক্ষা করে রাজপথে সম্মুখসমরে লড়াই করা এই ছাত্রনেতাকে তাঁর সেই সাহসী আত্মত্যাগের জন্যই এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হলো।

​সম্মাননা প্রাপ্তি শেষে ওমর ফারুক জানান, এই সম্মাননা শুধু তাঁর একার নয়, বরং জুলাই বিপ্লবের সকল শহীদ এবং আহত ছাত্র-জনতার। দলমত নির্বিশেষে একটি সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তিনি আগামীতেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Posts