চট্টগ্রাম শিল্প সাহিত্য

চট্টগ্রাম শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

 

চট্টগ্রাম জেলা শিশু একাডেমি ও একাডেমি পরিচালিত নগরীর শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন এমপি। পরিদর্শনকালে শিশু একাডেমি ও শিশু বিকাশ কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন মন্ত্রী। এসময় শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ কাউছার আহমেদের নেতৃত্বে প্রতিষ্ঠান দু’টির প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা মন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা ওমর ফারুকসহ শিশু একাডেমির প্রশিক্ষক-শিক্ষক এবং শিশু বিকাশ কেন্দ্রের প্রশিক্ষণার্থী, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ##

Related Posts