সিনিউজ ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক ঘন্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় করোনায় প্রাণ গেল রাউজানের দুই ভাইয়ের।
পরিবাররাউজান ৩ নং চিইকদাইর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মরহুম সুলতান আহমেদের দুই ছেলে আবুল কালাম (৬৬) ও বাবুল কাশেম (৫৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মরহুম আবুল কালাম মৃত্যুকালে স্ত্রী এবং দুই সন্তান ও এক মেয়ে রেখে যান। উনার পরিবার ওমানে থাকেন প্রায় ৩০ বছর ধরে ওমানে সুনামের সহিত ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যাচ্ছেন, এলাকায় ব্যাপক পরিচিতি আছেন সামাজিক এবং দানবীর হিসাবে।
মরহুম আবুল কাশেম মৃত্যুকালে স্ত্রী সহ তিন মেয়ে সন্তান রেখে যান, উনার পরিবার বাংলাদেশে থাকেন এই দুই ভাইয়ের মৃত্যুতে ওমান প্রবাসী এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আবুল কাশেম ২ জুন রাত ১০:১৫ মিনিটে কোলা হসপিটালে ইন্তেকাল করেন।মরহুম আবুল কালাম মাস্কাট রয়েল হসপিটাল ৩ জুন সকাল ৫:৫০ মিনিটে ইন্তেকাল করেন সূত্রে জানা যায়, ওমানে প্রবাসরত অবস্থায় গত ঈদের দিন তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর হতে ওমানের একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হলে সেখানে দীর্ঘ ২১দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তাঁরা মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় তাদের লাশ দেশের আনা হবে না। সেখানে দাফন-কাফন সম্পন্ন করা হবে, পরিবারের সূত্রে জানা যায়, আবুল কালাম মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান এবং তার ছোট ভাই আবুল কাসেম মৃত্যুকালে তিন কন্যা সন্তান রেখে যান। দুই সহোদরের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে












