উপজেলা চট্টগ্রাম

আল্লামা মুফতি ইদ্রিস রেযভী’র ইন্তিকালে এমপি নজিবুল বশর মাইজভান্ডারি শোক প্রকাশ

আল্লামা মুফতি ইদ্রিস রেযভী’র ইন্তিকালে
এমপি নজিবুল বশর মাইজভান্ডারি শোক প্রকাশ

মো.এমরান হোসেন, ফটিকছড়ি
আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের অন্যতম উপদেষ্টা, প্রবীণ আলেমেদ্বীন, শায়খুল মাশায়েখ, দরবার আ’লা হযরতের খলিফা, পীরে কামেল হযরাতুল মাওলানা অধ্যক্ষ মুফতি মুহাম্মদ ইদ্রিস রেযভী (১১৫) বিকাল ৪টা ৪৫ মিনিটে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল, বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, বিটিএফ এর মহাসচিব আলহাজ্ব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী ও বিটিএফ এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী। এক শোক বার্তায় ফটিকছড়ির এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন,তার মৃত্যুতে দেশ একজন প্রকৃত প্রবীন আলেম হারিয়েছে। তিনি তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন

Related Posts