চট্টগ্রাম মেডিকেল

বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা সম্পন্ন

 

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ২ দিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ আজ ৩০ মে ২০২২ ইংরেজি সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে সম্পন্ন হয়েছে। শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য সাংবাদিক রনজিত কুমার শীল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আহছানুল হক (কক্সবাজার), উষানু চৌধুরী (খাগড়াছড়ি), মাহফুজা আক্তার (ব্রাহ্মণবাড়িয়া), মোছলেহ উদ্দিন (নোয়াখালী), সোহেল আহমদ ভূঁঞা (কুমিল্লা), মোঃ কাওসার আহমদ (চাঁদপুর), অর্চনা চাকমা (রাঙ্গামাটি), মোঃ মাঈনুদ্দিন (লক্ষীপুর) ও শিলাদিত্য মুৎসুদ্দী (বান্দরবান)। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন জেলা শিশু একাডেমির প্রশিক্ষক, বিচারক, প্রতিযোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১১ জেলা থেকে ক, খ ও গ গ্রæপে ৭৯টি ইভেন্টে ৮ শতাধিক প্রতিযোগী অংশ নেন। এসব প্রতিযোগিতায় শুধুমাত্র ১ম স্থান অর্জনকারীরাই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
এবারের প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ১ম স্থান অর্জনকারীরা ক্যাটাগরি ভিত্তিক ক, খ, গ বিভাগে শিক্ষা, সাংস্কৃতিক (সংগীত), নৃত্য, চিত্রাঙ্কন, কুটিরশিল্প/বিজ্ঞানযন্ত্র ও ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীরা “ক” বিভাগে, ৫ম শ্রেণী থেকে ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা “খ” বিভাগে ও ৮ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা “গ” বিভাগে এবং দলীয় বিষয়ে অংশগ্রহণ করেন। বিষয়গুলো হচ্ছে-শিক্ষা বিষয়ক প্রতিযোগিতায় রয়েছে-বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো-বিষয়ক সাধারণ জ্ঞান, উপস্থিত অভিনয়, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ক্বেরাত ও শিশু সাহিত্য ঃ ধারাবাহিক গল্প বলা। সাংস্কৃতিক বিষয়ক প্রতিযোগিতায় (সঙ্গীত) ছিল-দেশাত্মাবোধক সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল সঙ্গীত, ছড়া গান, ভাব সংগীত, লোকসংগীত, হামদ/না’ত, উচ্চাঙ্গ সংগীত, তবলা ও দোতরা/গিটার। নৃত্য বিষয়ে ছিল-মনিপুরী নৃত্য, কথক নৃত্য, ভরত নাট্যম, সৃজনশীল নৃত্য ও লোক নৃত্য। চিত্রাঙ্কন বিষয়ে ছিল-আমার দেখা বাংলাদেশ, বাঙালির উৎসব ও উন্নয়নের বাংলাদেশ। কুটির শিল্প/বিজ্ঞানযন্ত্র বিষয়ে ছিল-কুটির শিল্প বাঁশ-বেতের ব্যবহারের সামগ্রী তৈরি/মাটির কাজ ও বিজ্ঞান যন্ত্রের উদ্ভাবন বা বিজ্ঞান প্রজেক্ট। ক্রীড়া বিষয়ে ছিল-দাবা, ব্যাডমিন্টন, ১০০ মিটার দৌঁড়, উচ্চ লাফ, দীর্ঘ লম্ফ ও ১০০ মিটার মুক্ত সাঁতার। ###

Related Posts