মো.এমরান হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারের
মীর প্লাজা নামক ৬ তালা ভবন থেকে ৮জুলাই পেয়ারুল ইসলাম (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ । নিহত যুবক নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাগমারা পুকুর সংলগ্ন নয়া গজী বাড়ীর ওসমান ড্রাইভারের পুত্র।
জানা গেছে, পুলিশ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এসে দরজা খুলে ঝুলন্ত অবস্থা থেকে পেয়ারুল ইসলামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওই যুবক দীর্ঘদিন ধরে নাজিরহাট বাজারের অলিভ ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করে আসছিল।
সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পেয়ারুলের প্রেমিকার অন্য জায়গায় বিয়ের কথা বার্তা চূড়ান্ত হয়েছে। সে কারণে ছেলেটি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে সূত্রের দাবী।
ফটিকছড়ি থানা ওসি (তদন্ত) শামস উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।












