উপজেলা চট্টগ্রাম

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা’র সাথে এমপি ভান্ডারীর সাক্ষাৎ

 

মো.এমরান হোসেন,ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি.
ভারতের পররাষ্ট্র সচিব শ্রী বিনয় মোহন কাত্রা’র সাথে সৌজন্যে সাক্ষাৎতে বৈঠক করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান ফটিকছড়ির এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
গত ২৪শে আগস্ট বিকেল ৩টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় দুই দেশের সম্পর্ক অব্যাহত রাখা ও ব্যবসা বানিজ্য জোরদার এবং দুই দেশের ধর্মীয় শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে একসাথে কাজ করার ব্যাপারে উভয় ঐক্যমত পোষণ করেন। এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও সাংসদ ভান্ডারীর পুত্র তরিকত নেতা আলহাজ্ব সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।

Related Posts