অপরাধ উপজেলা চট্টগ্রাম

পটিয়ায় খামার ভেঙে গরু লুটের অভিযোগ

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়া রশিদপুর গ্রামের একটি খামার ভেঙে গরু লুট করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় খামারীর স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। শুনানী শেষে মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য পটিয়া থানার ওসিকে বিচারক বিশ্বশ্বর সিংহ নির্দেশ দিয়েছেন।
এর আগে বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় নিরুপায় হয়ে খামারীর স্ত্রী খদিজা বেগম বাদী হয়ে এ মামলাটি করেন।
জানা গেছে, উপজেলার আশিয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে শেখ তাহেরের একটি গরুর খামার রয়েছে। ওই খামার নিয়ে একই এলাকার মো. এনামসহ কয়েকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা প্রায় সময় রাতের আধারে গরুর খামার ও বাদীর বসত ভিটেতে ইট পাটকেল নিক্ষেপ করছে বলে অভিযোগ।
গত ৮ আগস্ট রাত ৯টার দিকে লোহার রড ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষ হামলা করে। এসময় প্রতিবাদ করতে গেলে খামারীর স্ত্রী খদিজা বেগম ও মেয়ে মারজিনা তানজিম মীমকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এক পযার্য়ে লোহার রড দিয়ে তাদের পিটিয়ে ফুলা জখম করে। ঘটনার পর সিসিটিভি ক্যামরা, বৈদ্যুতিক মিটার ও এলইডি টিভি ভাংচুর করে খামার থেকে একটি গরু লুট করে নিয়ে যায়। ক্ষতির পরিমান ১ লাখ ৮০ হামলায় আহত খদিজা বেগম পটিয়া হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।
খামারীর স্ত্রী খদিজা বেগম বাদী হয়ে প্রতিপক্ষ মো. এনাম, মো. বেলাল, মো. দেলোয়ার প্রকাশ আংকুর, মো. হেলাল, আবু ছৈয়দ আকতার হোসেনকে বিবাদী করে পটিয়া আদালতে একটি মামলা করেছেন। মামলা নং- ৪৯৪/২২। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সুমন কুমার নাথ।
মামলার বাদী জানান, প্রতিপক্ষ খুবই খারাপ প্রকৃতির লোক। প্রধান আসামী মো. এনাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে আছেন। সে দলের প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরনের অপরাধ করছে। আমার মেয়ে মারজিয়া তানজিম মীমকে অপহরণ করে হত্যা করার হুমকি দেন। বিষয়টি থানা পুলিশকে ঘটনার পর লিখিতভাবে জানিয়েছেন।

Related Posts