মো.এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম জেলা প্রশাসক, উত্তর জেলা আ.লীগের সভাপতি এম এ সালাম বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে আ.লীগ। যত দিন রবে পদ্মা যুমনা গৌরি মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, সম্রাট শাহজাহানের কীর্তি হলো তাজমহল আর বঙ্গবন্ধুর কীর্তি হলো বাংলাদেশ সৃষ্টি করা। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ অবিচ্ছেদ্ধ সত্বা।
মুক্তিযুদ্ধের বিজয়ের সাথে কোন বিজয়ের তুলনা হবে না জানিয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নেতৃত্বে এ দেশ স্বাধীনতা অর্জন করেছে । আজকের নতুন প্রজন্মকে আ.লীগের ইতিহাস আমাদের জানাতে হবে। যেন তারা অন্য গলিতে নাই যায়।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছে এ দেশকে পাকিস্তান বানানোর জন্য । হত্যার মুল নায়ক হচ্ছে জিয়াউর রহমান । এ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিকে সংসদে বসিয়েছে । স্বাধীনতা বিরোধীদেরকে পৃষ্ঠপোষক করেছে।
তিনি গত ২৬আগষ্ট বিকেলে ফটিকছড়ি বিশ্ব বিদ্যালয় কলেজ মাঠে ফটিকছড়ি উপজেলা আ.লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
অনুৃষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা আ.লীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, সংরক্ষিত আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি, আবু তালেব চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. হারুন, রুস্তম আলী, ফটিকছড়ি পৌর মেয়র ঈসমাইল হোসেন, আব্দুল হালিম, বখতিয়ার সাইদ ইরান, আখতার উদ্দীন মাহমুদ পারভেজ, মঞ্জুর মোর্শেদ ফিরোজ । এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন, ওর্য়াড আ.লীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।












