আন্তর্জাতিক আরব আমিরাত

আমিরাতে বাংলাদেশি পানসী রেস্টুরেন্টের  উদ্বোধন

 

সনজিত কুমার শীল,সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে রেস্টুরেন্ট ব্যবসায় উন্নতি করছে প্রবাসী বাংলাদেশিরা। করোনা পরবর্তী সময়ে শুধু রেস্টুরেন্টেই না সকল ক্ষেত্রেই বাংলাদেশি প্রবাসীদের উন্নতি প্রতীয়মান হচ্ছে। এতে করে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাচ্ছে৷ প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে।বাংলাদেশী মালিকানাধীন পানসী রেস্টুরেন্টের উদ্বোধনকালে এসব কথা বলেন দুবাই কন্সেল জেনারেল।

রেস্টুরেন্টের স্বত্বধিকারী মোহাম্মদ আফজাল এর সভাপতিত্বে এবং প্রবাল ডিও’র সঞ্চালনায় প্রথমে কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ সবুজ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পনিক্স হোটেলের স্বত্বাধিকারী জসীম উদ্দিন,প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি ইউএই’র সভাপতি মো কোরবান আলী,জনাব এম এ হক আমীন, মোহাম্মদ সেলিম আহমেদ, ডি এস আর এডভাটাজিং এর ডিরেক্টর আশরাফুল আলম শামীমসহ বাংলাদেশী বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশি খাবারকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন।

Related Posts