চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেন্শনাল কার্ডিওলজি (সিএসআইসি)-এর কাউন্সিল আজ ৩০ সেপ্টেম্বর শুক্রবার রাতে নগরীর জিইসি মোড়স্থ ওয়েল পার্ক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অধ্যাপক (ডা.) প্রবীর কুমার দাশের সভাপতিত্বে ও ডা. আবুল হোসেন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বারোপ করেন অধ্যাপক (ডা.) শেখ হাসান মামুন, অধ্যাপক (ডা.) এম রউফ, অধ্যাপক (ডা.) আবু তারেক ইকবাল, অধ্যাপক (ডা.) আবদুল মোত্তালেব, অধ্যাপক (ডা.) আশীষ দে, ডা. মোঃ ইব্রাহিম চৌধুরী,ডা. মোঃ নুর উদ্দিন তারেক, ডা. আনিসুল আউয়াল, ডা. সাগর চৌধুরী, ডা. রিজোয়ান রেহান, ডা. জহির উদ্দিন মোঃ ইলিয়াছ, ডা. নুর উদ্দিন জাহাঙ্গীর সেলিম, ডা. বিপ্লব ভট্টাচার্য, ডা. সালেহ উদ্দিন সিদ্দিকী উজ্জ্বল, ডা. সাইফুর রহমান সোহেল, ডা. রাজীব দে, ডা. সালমা নাহিদ, ডা. খোরশেদ আলম, ডা. এমরান হোসেন, ডা. শ্রীপতি ভট্টাচার্র্য, ডা. আবদুল হামিদ, ডা. শওকত হোসেন ও এসিআই’র অ্যাসিসট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার নেয়ামুল ইসলাম। কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে অধ্যাপক (ডা.) আশীষ দে’কে সভাপতি ও ডা. আনিসুল আউয়ালকে সাধারণ সম্পাদক ও ডা. আবুল হোসেন শাহীনকে সাংগঠনিক সম্পাদক করে ২০২২-২০২৩ সাল (এক বছর) মেয়াদের জন্য ২৩ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেন্শনাল কার্ডিওলজি (সিএসআইসি)-এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।##












