অপরাধ চট্টগ্রাম

ফটিকছড়িতে প্রবাসীর বাড়ি থেকে ১৫ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার, আটক ১

 

মো.এমরান হোসেন.ফটিকছড়ি  প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চন নগরে সৌদি প্রবাসী জনৈক নেজামের বিলাস বহুল বাড়ি থেকে অবৈধ ভাবে মজুদকৃত প্রায় ১৫ হাজার লিটার সয়াবিন তেল আটক করেছে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
তেলবাহী কন্টেইনারের সহকারী আটককৃত নিজামের দেয়া তথ্যমতে ২২ অক্টোবর শনিবার ভোর ৬ টায় পুলিশ ফটিকছড়িতে অভিযান চালিয়ে ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাকা ভবনের দ্বিতল বাড়ির বিভিন্ন কক্ষে সংরক্ষণ করা ৮৪০ কার্টন সয়াবিন তেল জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লক্ষ টাকা।
জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার এস. আই ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান জব্দকরা তেলগুলো টিসিবির পন্য হিসেবে কন্টেনারে করে ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল।
তেল ভর্তি তিনটি গাড়ীর মধ্যে দুটি গাড়ি পরদিন গন্তব্যে পৌছলেও একটি গাড়ি ফটিকছড়ির কাঞ্চন নগরে চলে আসে।
মামলার বাদী আরিফ জানান তেল ভর্তি তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ি ময়মনসিংহ না পৌছায় বিভিন্ন ভাবে খুজ নিয়েছি। হদিস না পেয়ে ৩ দিন পর থানায় মামলা করি।
এ বিষয়ে জানতে ভবন মালিক নেজামের ছোট ভাই আরমানকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার বড় বোন জানান তেলের কার্টনগুলো তার স্বামী ওসমান ২ – ৩ দিন আগে গাড়ি করে নিয়ে এসে বাড়িতে সংরক্ষন করে । তিনি আরো বলেন এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানেন না।

ক্যাপশন. ফটিকছড়ির প্রবাসীর বাড়ি থেকে
১৫ হাজার লিটার টিসিবির সয়াবিন তেলসহ আটক ১

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে
রেজাউল মোস্তফার ব্যাপক গনসংযোগ

মো.এমরান হোসেন.ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ৯নং ওর্য়াডে কাউন্সিলর পদে প্রার্থী রেজাউল মোস্তাফা (ডালিম মার্কা) ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গতকাল ২২ অক্টোবর
ওই ওর্য়াডের ইউসুফ ড্রাইবার বাড়ী, খলিফা মসজিদ, সৈয়দ আহমদ হাজীর বাড়ি, জাহাঙ্গীর মেম্বার বাড়ী, কাসেম ডা. বাড়ীসহ কয়েকটি এলাকায় ঘরে ঘরে গিয়ে দোয়াসহ তার ডালিম মার্কায় ভোট চান। এসময় তিনি সুন্দর সমাজ বির্নিমাণ, এলাকার অবকাঠামোসহ সকল সেক্টের উন্নয়ন করার ঘোষনা দেন। গনসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, মো. হারুন, মো. হাসান, মো. ভুট্ট, মো. আফসার, মো. নাজিম, মো. জিহান, মো. মাসুদ, মো. রহমত, মো. এমদাদ, মো. মোর্শেদ, মো. মাহিন, মো. নজরুলসহ আরো অনেকেই।
উল্লেখ্য, ০৯ নভেম্বর ফটিকছড়ি পৌরসভা অনুষ্ঠিত হবে।

 

Related Posts