অপরাধ চট্টগ্রাম

ইসলামিক ফাউন্ডেশনের ফটিকছড়ি কেয়ারটেকারকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী আটক

 

মো.এমরান হোসেন,ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন (ইফা)’র কেয়ারটেকার মুহাম্মদ আবদুল মান্নান (৪৫)কে কম্বল দিয়ে মূখ চেপে হত্যাকান্ডের শিকার হয়েছেন । গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া (সুন্নিয়া মাদ্রাসা) নিজাম কলোনিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । আব্দুল মান্নান ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা শাখার মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ফটিকছড়ি উপজেলার বাঘমারা পুকুরের পূর্ব পার্শ্বে বুড়িপুকুর পাড় এলাকার আলী হোসেনের পুত্র। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল মান্নানের প্রথম স্ত্রী খাদিজা বেগমকে আটক করেছে ।
নিহত মান্নানের ছোট ভাই বেলাল উদ্দীন বলেন, নিহত আমার বড় ভাই মান্নান ২য় বিবাহ করার বিষয়টি জানতে পেরে ১ম স্ত্রী ও সন্তানরা আব্দুল মান্নানকে মূখে কম্বল চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
জানা যায়, আব্দুল মান্নানের প্রথম স্ত্রী নগরীর নাজিরপাড়ায় বসবাস করেন। দ্বিতীয় স্ত্রী নিয়ে তিনি ফটিকছড়ির গ্রামের বাড়িতে থাকেন। মাঝে মাঝে প্রথম স্ত্রীর বাসায় যেতেন । দ্বিতীয় বিয়ের পর থেকে মান্নান প্রথম স্ত্রীর ভরণ পোষণ প্রায় বন্ধ করে দেন। গত বুধবার মান্নান তার অসুস্থ ভগ্নিপতিকে নিয়ে প্রথম স্ত্রী খাদিজার বাসায় যান । সেখানে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে ঝগড়া হয় । বুধবার দিবাগত রাতে ঝগড়ার চূড়ান্ত পর্যায়ে খাদিজা কম্বল দিয়ে স্বামী মান্নানের মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে মান্নানের মৃত্যু হয় বলে পুলিশ খাদিজাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে ।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে আব্দুল মান্নানকে কম্বল চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত তার প্রথম স্ত্রী স্বীকার করেছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

ফটিকছড়িতে জ্বালানীকাঠ
পোড়ানোর দায়ে
ইটভাটায় অর্থদণ্ড

মো.এমরান হোসেন,ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে জ্বালানী কাঠ পোড়ানোর দায়ে গ্রামীণ ব্রিকস নামক ইটভাটাকে অর্থ দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত । ২৩ নভেম্বর বুধবার বিকালে ওই ইট ভাটাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রট মো. সাব্বির রাহমান সানি। তিনি বলেন, উপজেলার পাইন্দং এলাকার গ্রামীণ নামক ইট ভাটায় ইট প্রস্তত কাজে জ্বালানী কাঠ ব্যবহার করা হচ্ছে। যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী শাস্তি যোগ্য অপরাধ। অপরাধ প্রমানিত হওয়ায় ইট ভাটার ম্যানাজার
শহিদুল আলমকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Related Posts