চট্টগ্রামে অমর একুশে বইমেলায় এবার বের হয়েছে সাংবাদিক আহমেদ কুতুবের ‘কারাগারের অন্দরমহল।’ আপন আলো থেকে প্রকাশিত হয়েছে বইটি। বইটি চট্টগ্রাম অমর একুশে বইমেলার আপন আলোর ৪৫-৪৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের তিন থেকে চার নম্বর স্টলেও পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন সাংবাদিক আজিজুল কদির।
পত্রিকার পাতায় আহমেদ কুতুব হিসেবে লেখা প্রকাশ হলেও তার প্রকৃত কুতুব উদ্দিন। চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠানালা পশ্চিম মলিয়াইশ গ্রামে জন্ম তার। তিনি প্রয়াত স্কুল শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুরুল বাহারের একমাত্র ছেলে। অনুসন্ধানী সাংবাদিকতা আহমেদ কুতুবকে অনেক দূর নিয়ে গেছেন। তিনি ঘটনার প্রকৃত ঘটনা পাঠকের সামনে তুলে ধরতে সমর্থ হন। এবারের বইমেলায় তার প্রকাশিত ‘কারাগারের অন্দরমহন’ পাঠক মহলে সুনাম কুড়িয়েছে। এটি তার দ্বিতীয় বই।
বিজ্ঞাপন
এর আগে ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রাম’ নামে তার আরেকটি বই প্রকাশিত হয়েছিল। তিনি ছাত্রজীবনের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির কার্যকরী সদস্য। পাশাপাশি তিনি বর্তমানে চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদকের দায়িত্বও পালন করছেন। তিনি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
চট্টগ্রামের মিরসরাই সাংবাদিক ফোরাম সুবন্ধনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এ লেখক। পেশাগত জীবনে জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক সমকালের চট্টগ্রাম কার্যালয়ের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।












