আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ, আবুধাবীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

 

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবী’র উদ্যোগে অমর ২১ শে ফেব্রুয়ারি ৫২’ র ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর আলোচনা সভা আবুধাবী’র আল নাফিম হোটেলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জননেতা ইমরাদ হোসেন ইমু ও সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দিন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবী’র সহ- সভাপতি শওকত আকবর, সহ- সভাপতি, সহ- সভাপতি জামশেদ আহমেদ, আব্দুছ সামাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির বাপ্পী,গোলাম কাদের চৌধুরী ইফতি, অর্থ সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক সাজ্জাতুল ইসলাম, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, মঈন উদ্দিন সিদ্দিকী, সজল চৌধুরী, শীপক বড়ুয়া, মোঃ যুবায়ের, খোরশেদ নাছের মামুন,এরশাদ, মৌলানা মমতাজুর রহমান, সৌরভ ও জামশেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রজন্ম বঙ্গবন্ধু সভাপতি এস. এম. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম, আওয়ামী যুবলীগ আবুধাবী সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার,
মোছাফফা বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আজিম সিকদার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শহীদ সহ প্রমূখ নেতৃবৃন্দরা।
বক্তারা একুশের শোকাবহ এই দিনে বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলা ভাষার বীজ বপনকারী বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর ভাষা শহীদেরকে। বক্তারা আরও বলেন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সর্বক্ষেত্রে বাংলা চালুকরণ, প্রবাসের বাংলাদেশী বিদ্যালয় গুলোতে যথাযথ বাংলা’র ব্যবহার ও স্বাধীনতার সঠিক ইতিহাস চর্চা নিশ্চিতকরন করা সহ বহু দাবী সরকারের নজরে আনেন সেইসাথে আগামীতে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতেও বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে রাষ্ট্রক্ষমতায় বসাতে আবারও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। পরে সকল ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনজাত পরিচালনা করা হয়।

Related Posts