সনজিত কুমার শীল
গত শুক্রবার ৩১ মার্চ দুবাইয়ের আল তাওয়ার-১ এ অবস্থিত এশিয়া রয়েল রেস্টুরেন্টের কনফারেন্স রুমে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহিফল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সভাপতি ও এসএ টেলিভিশনের আমিরাত প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল আলীম সাইফুলের সঞ্চালনায় স্বাধীনতা দিবসের আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট-এর প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব বদরুল আমিন, রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইয়াকুব সৈনিক, প্রকৌশলী আবু জাফর (সিআইপি) ব্যবসায়ী এ কে আজাদ, মোহাম্মদ সাইফুদ্দিন ,বাংলাদেশ বিজনেস কাউন্সিলরের সহ-সভাপতি রাজা মল্লিক, বিআরইউ’র উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়, সিনিয়র সহ-সভাপতি সনজিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান সোহেল, প্রচার সম্পাদক সাগর দেবনাথ, উবায়দুল্লাহ উবাইদ, সদস্য মোহাম্মদ জাহিদ হোসেন, মোহাম্মদ মাদ্রাজী মুন্না, স্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তিসহ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান বলেন, ‘প্রবাসীদের সুখে-দুঃখে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি অত্যন্ত প্রশংসনীয়ভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের ও পাশে থেকে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই দেশ-বিদেশের বস্তুনিষ্ঠ সংবাদ সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। বাংলাদেশে কনস্যুলেট এর পক্ষ থেকে আমি রিপোর্টার্স ইউনিটি পরিবারকে সাধুবাদ জানাই। তিনি আরো বলেন স্বাধীনতা যুদ্ধে যারা শহিদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সকলে সম্মিলিতভাবে দেশ ও জাতির কল্যাণে যাতে কাজ করে যাবো এই প্রত্যাশা সবার কাছে।
এ সময় রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরাই স্বাধীনতাকে রক্ষা করবো। তিনি আরো বলেন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি’ ইউএই’র আমিরাতে একটি পরিবার। আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক বলেন, আমরা একে অপরের পরিপুরক হয়ে কাজ করে যাচ্ছি। আশা করি আমরা আরো সফলকাম হবো। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবো ইনশাআল্লাহ।
সাংগঠনিক সম্পাদক বলেন, বিদেশের মাটিতে দেশের উন্নয়ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সংবাদপত্র ও সাংবাদিকতার পূর্ণাঙ্গ স্বাধীনতা পেলে আমরা আরো এগিয়ে যাবো।
অনুষ্ঠান শেষে স্বাধীনতা যুদ্ধে নিহত শহিদদের রুহের মাগফেরাত কামনা ও রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য এবং আমিরাত প্রবাসীদের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।












