আন্তর্জাতিক আরব আমিরাত ধর্ম

জাগো হিন্দু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার বর্ষপূর্তি পালন 

 

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাত জাগো হিন্দু পরিষদের উদ্যোগে গতকাল ২৪ শে মার্চ শুক্রবার রাতে দুবাই জয় শ্রী কৃষ্ণ লোকনাথ মন্দিরে জাগো হিন্দু পরিষদের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে এক মহতি ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়। জাগো হিন্দু পরিষদ আমিরাত শাখার সভাপতিত্বে নারায়ণ চন্দ্র দাসের সভাপতিতে মিটন দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি, ধর্মানুরাগী, দানবীর অদুল কান্তি চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে দ্বীপ দেবনাথের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। উত্তম মহতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ আরব আমিরাত শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক সনজিত কুমার শীল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই জাগো হিন্দু পরিষদের উপদেষ্টা সুনীল শীল, স্বপন সূত্রধর, প্রদীপ দাস, চিম্ময় দত্ত, সঞ্জীব কুমার নাথ, পুলক ঘোষ, রাজীব দাস, প্রকাশ চক্রবর্তী,সমীর শর্মা, আবুধাবীর আহ্বায়ক টিপু দাস, মহিলা সম্পাদিকা পুষ্পা দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন মানবের কল্যাণে যারা কাজ করে যাচ্ছেন তারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানব। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা অনাথ এবং অসহায় পরিবার আছেন তাদের পাশে জাগো হিন্দু পরিষদের সহযোগিতা সব সময় বিদ্যমান রয়েছে। হাটি হাটি পা পা করে জাগো হিন্দু পরিষদ দশম বর্ষে পদার্পণ করায় সংগঠনের সদস্যদের প্রতি ধন্যবাদ জানান। দেশে যারা অসহায় শিক্ষার্থী, অনাথ আশ্রম এবং অসহায় পরিবার নিয়ে কষ্টের মধ্যে দিন যাপন করে যাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর যে সহযোগিতা জাগো হিন্দু পরিষদ করে যাচ্ছেন এভাবে যদি অন্যান্য সংগঠন করে যান তাহলে মানবতার মুক্তি মুক্তি মিলবে। আসুন আমরা সবাই মিলে অসহায় মানবতার কাজে হাতে হাত মিলিয়ে পাশে দাঁড়াই। অনুষ্ঠানে জাগো হিন্দু পরিষদ অর্জুন দেবনাথ আহ্বায়ক পবন দাস কে সদস্য সচিব করে দুবাই শাখার ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রিটন কুমার শীল, যুগ্ম সম্পাদক রুবেল কান্তি দাস, অনিপ দেবনাথ, টিটন পাল, রবিন শী,ল সুজন বণিক, উজ্জ্বল দেবনাথ, রিমন শীল, রাসেল সাহা, রাস্টন দেবনাথ, ডালিম সাহা সজীব, রাজু শীল , চন্দন দেবনাথ, বিউটি শীল, দীপ্তি, সীমা পাল বিউটি দাস ,অর্জন দেবনাথ, উজ্জ্বল শীল, কাঞ্চন দেবনাথ সহ মন্দিরের অসংখ্য ভক্তবৃন্দ। অনুষ্ঠানে কেক কেটে জাগো হিন্দু পরিষদের ১০ম বর্ষপূর্তি পালন করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনে সহযোগিতা এবং মানব কল্যাণের শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

Related Posts