চট্টগ্রাম শিক্ষা-ক্যাম্পাস

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক অভিযান

 

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক এক অভিযান পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ গোলাম মোর্শেদ পিএসসি, উপাধ্যক্ষ এবং বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, রেডক্রিসেন্ট দলের ইউনিট লিডারগণ। ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান এই অভিযান পরিচালনা করে। এতে বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট দলের মোট ১২০ জন শিক্ষার্থী এই র‌্যালিতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা এই অভিযানে প্রতিষ্ঠান ও বিডিআর মাঠ সংলগ্ন এলাকায় ব্লিচিং ছিটানো, আবর্জনা পরিষ্কার ও লিফলেট বিতরণ করে। এতে জনসচেতনতার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষা প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

Related Posts