চট্টগ্রাম শোক ও স্মরণ

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় প্রবাসী নিহত,আহত ২

 

মো. এমরান হোসেন,ফটিকছড়ি
ফটিকছড়িতে চাঁদের গাড়ি(জিপ)-অটো রিক্সার(সিএনজি) মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ একরাম (৩৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন । এ দূর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আহতরা হলেন মো. শহিদুল হক (৩০) ও মো. হারুন (৬৫)। রবিবার বিকাল তিনটার দিকে উপজেলার ফেলাগাজী দিঘী নামক স্থানের ত্রি- মোহনায় (চট্টগ্রাম-খাগড়াছড়ি,হেঁয়াকো-গহিরা সড়ক) এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বিকেলে চট্টগ্রাম- খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজি দিঘী নামক স্থানে জিপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজির ভেতর থাকা যাত্রী উপজেলার সুন্দরপুর পশ্চিম আজিমপুর গ্রামের সেকান্দর মাঝির বাড়ীর জনৈক ছালে আহমদের পুত্র মো. একরাম, হারুয়ালছড়ি ইউনিয়নের লম্বাবিল এলাকার মো. মুছার পুত্র মো. শহিদুল, ফটিকছড়ি পৌরসভার ধুরং গ্রামের মৃত হাফেজুর রহমানের পুত্র মো. হারুন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্ব আহত একরামকে চমেক হাসপাতালে প্রেরণ করে। চমেক হাসপাতালে সন্ধ্যায় চিকিসৎসাধীন অবস্থায় আহত মোহাম্মদ একরাম মারা যান বলে নিশ্চিত করেছেন স্থানীয় সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী। তিনি বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত একরাম আমার ইউনিয়নের বাসিন্দা । তার পরিবারে স্ত্রী, ৮ বছরের এক ছেলে ও ৫ বছরের এক মেয়ে  রয়েছে ।

 

 

Related Posts