নাছির তালুকদার,আমিরাত থেকেঃ
সংযুক্ত আরব আমিরাতের
রাজধানী আবুধাবি প্রবাসী ,বিশিষ্ট ব্যবসায়ী ,চট্টগ্রামের নোয়াপাড়া এলাকার বাসিন্দা, নুরুল আলম এর পরিবার সহ সৌদিয়া ওমরা হজ্ব করার জন্য যাওয়া পথে মক্কার কাছে সড়ক দূর্ঘটনায় মারাত্বক আহত হয়ে সৌদিয়া বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন অবস্হায় নুরুল আলম সাহেব এর ছোট ভাই আবু তাহের এর সহধর্মিনী, নুর জাহান (৪৭)ও মেয়ে আমিরা (১৩) মৃত্যু বরন করেন (ইন্নালিল্লাহে ……..রাজেউন ) আমিরা আবুধাবী শেখ খলিফা বিন যায়েদ ইসলামীয়া স্কুল ও কলেজের সপ্তম ক্লাসের ছাত্রী ,
কিছুক্ষন আগে নুরুল আলম এর সাথে সৌদিয়া টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি খবরটি নিশ্চিত করেন ,স্হানীয় ভাবে দুইজনকে দাফন করা জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন
এই ব্যাপারে সৌদিয়া দূতাবাসের কর্মকতা মেহেদী হাসান যোগাযোগ করে চলেছেন ॥












