চট্টগ্রাম ধর্ম

জেএমসেন হলে স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি’র আবির্ভাব উৎসব ২৫-২৬ জানুয়ারি

যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ^রানন্দ গিরি মহারাজের ১১৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ২ দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচী আগামী ২৫ ও ২৬ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক জেএমসেন হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শঙ্কর মঠ ও মিশন চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে-গুরুপূজা, মঙ্গলারতি, বিশ^শান্তি শ্রীশ্রীগীতাযজ্ঞ, হরি ওঁ কীর্ত্তন, শ্রীশ্রী চন্ডীপাঠ, গৈরিক ও জাতীয় পতাকা উত্তোলন, অখÐ প্রদীপ প্রজ¦লন, বেলুন উড্ডয়ন ও শান্তির কপোত অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, হাজার কন্ঠে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, সদস্যদের মিলন মেলা, সমাজসেবা কার্যক্রম, শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দীক্ষাদান অনুষ্ঠান, মাতৃ সম্মেলন, যুব সম্মেলন, সনাতন ধর্ম মহাসম্মেলন, সম্মাননা স্মারক প্রদানহ দুপুর-রাতে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠিতব্য আবির্ভাব উৎসবে জাতি-ধর্ম নির্বিশেষে সকল ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ ও উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ##

Related Posts