সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক, ফটিকছড়ি উপজেলাধীন স্বনামধন্য নাজিরহাট কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট ধর্মানুরাগী কেশব কুমার চৌধুরী (৮২) আজ ১৮ মার্চ সোমবার সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীস্থ অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ মেয়ে, পুত্রবধু, নাতি-নাতনি, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াতের ছেলে দুবাই ও মেয়েরা কানাডা প্রবাসী। প্রয়াত কেশব কুমার চৌধুরী ফটিকছড়ির নাজিরহাট কলজের পূর্বে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজেও অধ্যাপনা করেছিলেন। আজ ১৮ মার্চ সোমবার রাত ৯টায় গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ভূজপুর সদর ইউনিয়নের পারিবারিক শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শঙ্কর মঠের কর্মকর্তাবৃন্দ সৎকারে অংশ নেন। সৎকারের পূর্বে প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শঙ্কর মঠ ও মিশন কেন্দ্রীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
শোক প্রকাশ : সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কেশব কুমার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ সমবেদনা জ্ঞাপন করেছেন শঙ্কর মঠের পরম পূজ্যপাদ অধ্যক্ষ ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজসহ মঠের সকল কর্মকর্তা, ব্রহ্মচারী ও সাধু-সন্তুগণ। ##












