চট্টগ্রাম শোক ও স্মরণ

গহিরায় পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত আবদুল্লাহ আল নোমান

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজান উপজেলায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের শেষ নামাজে জানাজা।
প্রিয় নেতাকে শেষবারের মতো একনজর দেখতে চট্টগ্রাম ও রাউজানের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণ উপস্থিত হন।
শুক্রবার বিকালে গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় তার শেষ নামাজে জানাজা। জানাজা শেষে গহিরাস্থ পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয় বর্ষীয়ান এই রাজনীতিবিদকে।
নামাজে জানাজায় উপস্থিত থেকে বর্ষীয়ান এই নেতার স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়কসহ জেলা-উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
এছাড়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

Related Posts