চট্টগ্রাম রাজনীতি

তালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুনঃ সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক
কোন ধরনের তালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, সাত মাস অতিক্রান্ত হয়েছে এখনো একটি মামলারও বিচার কার্যক্রম শুরু করতে পারেনি সরকার। তাদের সদিচ্ছা আছে কিনা তাতেও সন্দেহ দেখা দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ১১ নং সুয়াবিল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা সরওয়ার আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক ফরিদুল আলম, সুয়াবিল ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সফিউল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মুনসুর, জেলা যুবদলের নেতা মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, ফয়েজ তারেক, পৌর যুবদল নেতা গাজী আমান উল্লাহ, মনজু, মোঃ তারেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, জাবেদ, এম এ মাহাফুজ প্রমুখ।
সরওয়ার আলমগীর বলেন, দেশে অরাজকতা বেড়ে গেছে। খুন ধর্ষণ, চুরি-ডাকাতি, আইন-শৃঙ্খলার অবনতিসহ দেশের চলমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই অচিরেই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবী জানাচ্ছি। তিনি বলেন- স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। একের পর এক এদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে । তাদের দোসররা প্রশাসনের আশ পাশে ঘুরাঘুরি করছে। তাদের গ্রেফতার করার দাবী জানাচ্ছি। উত্তর ফটিকছড়িতে ৫ আগস্টের পর যে হত্যাকান্ড হয়েছে সকল হত্যাকান্ডের বিচার দাবী জানান এ বিএনপি নেতা।

Related Posts