নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে চারদিন ব্যাপি বিনিয়োগ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এ সম্মেলনের আয়োজন করে। এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের হয়ে এসেছেন চট্টগ্রামের সন্তান রবিউল চৌধুরী সাকিব। তিনি হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনউল্লাহ বাহার চৌধুরীর পুত্র। রবিউল চৌধুরী ফাউন্ডার ও সিইও,নেপলেস প্রপার্টিজ এলএলসি, প্রেসিডেন্ট,ইউনাইটেড অব লাভ হোমস কেয়ার,এলএলসি,এক্সিকিউটিভ বোর্ড, এশিয়ান আমেরিকান বিজনেস এলায়েন্সের দায়িত্বে রয়েছেন।
রবিউল বিনিয়োগকারীদের সাথে সোমবার আনোয়ারা কেইপিজেড ও মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এনএসইজেড)ও পরিদর্শন করেন।
এ প্রসঙ্গে রবিউল চৌধুরী বলেন, কোরিয়ান ইপিজেড ও ইকনমিক জোন দেখে আমরা মুগ্ধ। এখানে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। চারদিনের এ সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আমরা চাই বাংলাদেশে বিনিয়োগ হউক।












