ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলা কৃষকদলের পরিচিতি সভা রবিবার (১৩ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন- বিগত সময়ে সাধারণ জনগন ভোট বঞ্চিত ছিল। তাই দেশের জনগন ভোট দিতে অধির আগ্রহে অপেক্ষা করছেন। তারা অতি দ্রুত একটি নির্বাচন চান। নির্বাচিত সরকার পারে দেশে সকল অপরাধ দমাতে । তিনি বলেন- কৃষি উন্নয়নে বিএনপি কাজ করে যাচ্ছে অতীতের মতো। তিনি আ.লীগের সকল দোসদের গ্রেফতারের দাবী জানিয়ে ফটিকছড়িতে ০৫ আগস্টের পর সকল হত্যাকান্ডের দ্রুত বিচার চান।
ফটিকছড়ি উপজেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন। বিশেষ অতিথি ছিলেন- মোবারক হোসেন কাঞ্চন,
মুক্তি যোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিউদ্দিন আজম তালুকদার, মুনছুর আলম চৌধুরী, ডাক্তার নাজিম উদ্দীন, আবু আজম তালুকদার, আলা উদ্দিন চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, নুরুল আলম, আবু জাফর চৌধুরী, আহমদ রশিদ চৌধুরী, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ, মো. এরশাদসহ প্রমূখ।












