রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল জাব্বার তালুকদারের ছোট ছেলে মেধাবী শিক্ষার্থী ও তরুণ ক্রিকেটার জাবিল মাহতাব সৈকত (১৬) আর নেই। মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার(২১ জুন) সন্ধ্যা চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করে।(ইন্নালিল্লাহি…রাজেউন)। মঙ্গলবার(২২ জুন) সকাল ১০ টায় নিজ বাড়ী চুন্নাপাড়া গ্রামে জায়নাজা শেষে পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হবে।
সৈকতের মামা কামরুল ইসলাম জানায়, গত রমজানে সৈকতের শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়লে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে গত সপ্তাহে চট্টগ্রাম নিয়ে আসে। তার রক্তের গ্রুপ ছিল ও- নেগেটিভ। দুই বোন দু ইবাইয়ের মধ্যে সৈকত ছিল সবার ছোট। সে দশম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে সৈকতের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সহপাঠি ও সর্বস্তরের লোকজন শোকের সাগরে ভাসছে। সৈকত দুরারোগ্য মরণ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ পেলে আনোয়ারা উপজেলা ও চট্টগ্রামের শত শত শুভাকাঙ্খীরা রক্ত দিতে তার পরিবারের সাথে যোগাযোগ শুরু করে। সোমবার সন্ধ্যায় চিকিৎসক সৈকতের মৃত্যুও কথা নিশ্চিত করলে সবার মাঝে শোকের ছায়া নেমে আসে।












