মহাসমাবেশ করার পর রবিবার সারাদেশে সকাল-সন্ধা হরতাল ডেকেছে বিএনপি। বিএনপি-জামায়াত’র ডাকা হরতালের নামে সহিংসতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে চট্টগ্রাম নগরীর রাজপথে অবস্থান
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। আজ রবিবার সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। তিনি জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসা থেকে তাকে নিয়ে গেছে ডিবি পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে ফখরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করুন, প্রশাসন আপনাদের সহযোগিতা করবে। কিন্তু গন্ডগোলের অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে সেটি কঠোর হস্তে মোকাবিলা করা হবে, সন্ত্রাসীদের বিতাড়িত করা হবে। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে অংশগ্রহণ শেষে […]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনাদের কাছে একটা ছোট্ট উপহার নিয়ে এসেছি। সেটি হলো ‘দইজ্জার তলে গাড়ি চলে’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দক্ষিণ এশিয়ার প্রথম টানেল এটি। এ টানেল হওয়ায় এখন কক্সবাজারের সাথে দ্রুত যোগাযোগ হবে। বিদেশের সাথে যোগাযোগে নতুন মাত্রা যোগ হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৮ অক্টোবর) […]
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দক্ষিণ পূর্ব বঙ্গে সুড়ঙ্গ দিয়ে খুলল আরেক দুয়ার। নাম তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এর মধ্য দিয়ে দেশের যোগাযোগব্যবস্থা নবদিগন্ত উন্মোচিত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন। উদ্বোধনী […]
পটিয়া প্রতিনিধি: পটিয়া রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) আত্নপ্রকাশ হয়েছে। পটিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু হয়। এ উপলক্ষ্যে ২৭ অক্টোবর (শুক্রবার রাতে) পটিয়া পৌরসদরস্হ সংগঠনের কার্যালয়ে এক সভা শেষে সর্ব সম্মতিক্রমে দেশ রুপান্তরের পটিয়া প্রতিনিধি আ ন ম সেলিম উদ্দিন চৌধুরীকে সভাপতি, সকালের সময়ের নয়ন শর্মাকে সহ-সভাপতি, কালের কন্ঠের পটিয়া প্রতিনিধি কাউছার আলমকে […]
কর্ণফূলী নদীর তলদেশে স্থাপিত দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল উদ্ভোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন এবং উদ্ভোধন পরবর্তী আনোয়ারায় অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষে ও স্বাগত জানিয়ে যুবলীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । শুক্রবার (২৭শে অক্টোবর) বিকালে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল এর উদ্যোগে আয়োজিত উক্ত কর্মসূচিটি অলংকার […]
আগামী ২৮ অক্টোবর শনিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ ‘প্রবারণা পূর্ণিমা’ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বৌদ্ধ মন্দির মোড় ও ডিসি হিলের আশপাশ এলাকায় ফানুস উড়ানোসহ ধর্মীয় আচার-অর্চনাসমূহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির মোড় ও ডিসি হিলের মোড়সহ আশপাশ এলাকায় বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, […]
বিএনপি’র চলমান রাজনৈতিক কর্মসূচি ও সরকার পতনের বিভিন্ন কৌশলী আন্দোলনের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক মেধাবী ও রাজপথের আলোচিত ১৯৮৯-৯০ সেশনের ছাত্রলীগের নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয় পরিষদের আয়োজনে বৃহস্পতিবার ২৬ অক্টোবর দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী সাবেক ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ […]
বিশেষ প্রতিনিধি: দ্রুত গতিতে এগুচ্ছে জননেত্রী শেখ হাসিনা সড়কের চার লেনে উন্নীতকরণের কাজ। ৪৫ কোটি টাকায় সড়কটির সিমেন্ট ক্রসিং থেকে বিমানবন্দর হয়ে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে টানেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রায় ২ দশমিক ৭৫ কিলোমিটার অংশে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী […]






















