Home Articles posted by jahed (Page 441)
চট্টগ্রাম নির্বাচন লিড নিউজ সিটি কর্পোরেশন

নির্বাচনে ভোট ডাকাতি করতে গেলেন কেন?

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র রেজাউল করিমের প্রতি ইঙ্গিত করে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, “চট্টগ্রাম নির্বাচনের বিরুদ্ধে কথা বলায় আপনি আমাকে ‘অর্বাচীন
আন্তর্জাতিক লিড নিউজ

মিয়ানমারের সেনা অভ্যুত্থান স্টেট কাউন্সেলর সু চির ভবিষ্যৎ

আতাউর রহমান রাইহান: ২০১০ সালের নভেম্বরের কোনো এক সন্ধ্যার কথা। দিনের আলো মিলিয়ে যাওয়ার আগেই বিশ্ববিদ্যালয় অ্যাভিনিউ থেকে বেরিকেড সরিয়ে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। আন্দোলনকারীরা দৌড়ে চলে যান তাদের নেত্রীর বাড়ির কাছে। তাদের চোখে পানি, মুখে ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান আর একটি নাম — অং সান সু চি। ১৯৮৯ থেকে ২০১০ সালের মধ্যে দীর্ঘ ১৫ বছর […]
চট্টগ্রাম লিড নিউজ স্বাস্থ্য

করোনা
চট্টগ্রামে পৌঁছেছে সাড়ে ৪ লাখ ডোজ ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক: ৪ লাখ ৫৬ হাজার ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে পৌঁছেছে। কোল্ড চেইন বজায় রেখে ৩৮ কার্টুনে আনা এসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল ৭টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব ভ্যাকসিন। ভ্যাকসিনের জন্য নগর ও জেলায় অগ্রাধিকার তালিকাভুক্তদের মাঝে এই ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানিয়েছেন […]
আইন আদালত চট্টগ্রাম লিড নিউজ

সুদীপ্ত হত্যা: মাসুমসহ ২৪ জনকে আসামি করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক: আলোচিত সুদীপ্ত হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (৩১ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আদালতে অভিযোগপত্র জমা দেন। এ ব্যাপারে সন্তোষ কুমার চাকমা মহানগর নিউজকে জানান, আজ (সোমবার) অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা […]
উপজেলা কক্সবাজার দেশজুড়ে পর্যটন ফিচার বিনোদন বিশেষ

ইউএনও এর ছোঁয়ায় বদলে যাচ্ছে চকরিয়ার চিত্র

জে.জাহেদ, বিশেষ প্রতিবেদক: প্রতিভা কোনো সীমাবদ্ধ সিদ্ধিতে সন্তুষ্ট থাকে না, অসন্তোষই তার জয়যাত্রা পথের সারথি-বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটাই সত্য একজন কর্মঠ দায়িত্বশীল অফিসারই পারেন শ্রম ও সুদক্ষতার মাধ্যমে একটি উপজেলার আমূল পরিবর্তন করতে। তার বাস্তব উদাহরণ হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের একের পর এক কার্যকরী উন্নয়নমূলক কর্মকান্ডে বদলে […]
জাতীয় রেলওয়ে লিড নিউজ

রেলওয়ের নতুন মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ধীরেন্দ্র নাথ মজুমদার। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ধীরেন্দ্র নাথ মজুমদার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে নিয়োজিত ছিলেন। আজ থেকেই তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে […]
আন্তর্জাতিক লিড নিউজ

সেনা নিয়ন্ত্রণে মিয়ানমার, জরুরি অবস্থা জারি

আন্তজার্তিক ডেস্ক মিয়ানমারে জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের আটক করার পর জরুরি অবস্থা জারি করা হয়। নির্বাচনের ফলাফল নিয়ে মিয়ানমারে বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক অভ্যুত্থান ঘটল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। […]
টুকিটাকি সংগঠন খবর

চট্টগ্রাম দক্ষিণ জেলায় ‘বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ’র কমিটি অনুমোদন

প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু ওয়েল ফেয়ার সোসাইটি বাংলাদেশ সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত (শুক্রবার ২৯জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫জন সদস্য বিশিষ্ট এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি জাফর আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ খালেদ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি নির্বাচিত […]
নারীকন্ঠ নির্বাচন

কাউন্সিলর পদে তৃতীয় লিঙ্গের দিথীর জয়লাভ

নিউজ ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন আলোচিত তৃতীয় লিঙ্গের প্রার্থী দিথী খাতুন। তাকে নিয়ে ভোটারদের মধ্যে এক ভিন্নরকম উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহল তৈরি হয়েছিল। নির্বাচনে আংটি প্রতীক নিয়ে ২ হাজার ৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। গতকাল শনিবার ভোট গণনা শেষে রাতে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার […]
জাতীয় লিড নিউজ শিল্প সাহিত্য শোক ও স্মরণ

রক্তে রাঙানো ফেব্রুয়ারি
শুরু হলো ভাষার মাস

নিউজ ডেস্ক: ‘আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস শুরু হচ্ছে সোমবার। এ দিন থেকে ধ্বনিত হবে সেই অমর সংগীতের অমিয় বাণী। বাঙ্গালী জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির […]