নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ধর্ষণ, নারী নির্যাতন, চুরি-ডাকাতি ও ছিনতাই রোধে জাতির পিতা বঙ্গবন্ধু
সোনালী ব্যাংকের ৫ কোটি ১৯ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ নয়জনকে পৃথক দুই ধারায় ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার পাঁচ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন রোববার এ রায় ঘোষণা করেন। তবে দুই ধারার সাজা একত্রে চলবে বলে তাদের ১০ বছর কারাভোগ করতে হবে। এছাড়া সাবেক […]
কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের উদ্যোগে “ঐ দেখা যায় বিজয় নিশান লাল সবুজের পতাকায়” শীর্ষক কবির কন্ঠে কবিতা পাঠ ও আবৃত্তির এক মনোজ্ঞ অনুষ্ঠান গত ৯ ডিসেম্বর শুক্রবার বিকাল পাঁচটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে কবিতাকুজ্ঞ সাহিত্য পরিবার চট্টগ্রাম বিভাগের সভাপতি কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও কবি বনশ্রী বড়ুয়া রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত […]
আওয়ামীলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের যৌথ উদ্যাগে বিএনপি- জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার বিকেল তিন ঘটিকায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলটি নন্দনকানন, তুলসীধাম, নিউ মার্কেট প্রদক্ষিন করে লাভলেইন মোড়ে এসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর […]
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানের বদলি ও নবাগত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের বরণ উপলক্ষে বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি (বামাপ্রককস) চট্টগ্রামের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুল দিয়ে […]
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির (বি-ব্লক) ৯৮ জনকে নতুন সদস্য করার জন্য কার্যকরী কমিটি সম্প্রতি অনুমোদন দিয়েছেন। কিন্তু কার্যকরী কমিটির বড় একটি অংশের অভিযোগ, নিয়ম বর্হিভূতভাবে গঠনতন্ত্র না মেনে নতুন সদস্য করা হচ্ছে। যা ক্ষমতার অপব্যবহার ও সেচ্ছ্বাচারিতার শামিল। এ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে বাহাস ও উত্তেজনা। যে কোন সময় […]
ভোট চুরি, মানুষ খুন, সন্ত্রাস, মামলা হামলা, ব্যাংক লুট আওয়ামী লীগের বড় গুন বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ৪ ডিসেম্বর চট্টগ্রামে আওয়ামীলীগের একটি সমাবেশ হয়েছে। বিরানির গন্ধে বাসায়ও থাকা যাচ্ছিল না। সেখানে সভানেত্রী বলেছেন, মানুষ খুন ও ভোট চুরি নাকি বিএনপির গুন। ওনি আসলে উদোর পিন্ডি বুদোর […]
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেললাইন চালু হবে। তখন সারাদেশ থেকে ট্রেন সরাসরি কক্সবাজারে যাবে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় কক্সবাজারের আইকনিক স্টেশনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একসময় এটি স্বপ্ন ছিল, এখন বাস্তবায়নের পথে। কক্সবাজারবাসী যেমন অপেক্ষায় আছে, […]
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন অতিরিক্ত মহাপরিচালক মো. কামরুল আহসান। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রেল বিভাগের উপসচিব সালমা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মো. কামরুল আহসান রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (অবকাঠামো) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। […]
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায়ী জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়। […]






















