সিনিউজ ডেস্ক দেশে করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ার মধ্যে আসছে বুধবারের পূর্ব নির্ধারিত নির্বাচনগুলো অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি
নিজস্ব প্রতিবেদক করোনাভাইরাস সংক্রমণের হার বিবেচনায় চট্টগ্রামসহ দেশের ২৯টি জেলাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের এ তথ্য জানান। এই ২৯ জেলার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, রাজশাহী ও নওগাঁ। […]
নিজস্ব প্রতিবেদক টিকা নেয়ার পরও জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া। তিনি বলেন, গতকাল নমুনা প্রদান করেন তিনি। আজ রিপোর্ট আসলে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। এর আগে, গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ […]
নিজস্ব প্রতিবেদক নগরীর বিএনপি কার্যালয় এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২১ জন আহত হন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় টায়ার পুড়িয়ে, আসবাবপত্রে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসেন, মহিলা […]
নিজস্ব প্রতিবেদক করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। সোমবার (২৯ মার্চ) দুপুরে এ তথ্য জানান তিনি। সিভিল সার্জন বলেন, ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম শুরু হবে। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ডোজ টিকা মজুদ আছে। সেখান […]
সিনিউজ ডেস্ক গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। গত ৭ মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ৮ হাজার ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা […]
ঢাকা অফিস করোনা সংক্রমন অস্বাভাবিকহারে বাড়তে থাকায় জরুরি সেবা–প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, এসব সিদ্ধান্ত এখন থেকে সারাদেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর […]
নিজস্ব প্রতিবেদক মুজিববর্ষ ৪র্থ পোর্ট ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্ট শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান টিয়াল এডমিরাল এম শাহজাহান।বিশেষ অতিথি ছিলেন বিমান বাহিনী জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এসবএম ফখরুল ইসলাম। সঞ্চালনা করেন ক্লাবের উপ সচিব স্কোয়াড্রন […]
নিজস্ব প্রতিবেদক যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ […]
সিনিউজ ডেস্ক করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকায় ফের লকডাউন দেয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। রোববার রাতে তিনি একটি সংবাদ সখস্থাকে বলেন, “আগামীকাল হয়তো বিভিন্ন টাইপের লকডাউনের ঘোষণা আসবে। এর মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি- এসব এলাকায় যাওয়া-আসা বন্ধ। “বিয়ে শাদী অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পিকনিক […]




















