নিজস্ব প্রতিবেদক হাটহাজারিতে সরকারি ডাকবাংলোতে আগুন দিয়েছে হেফাজত ইসলামের নেতা-কর্মীরা। এসময় বাংলোর ভেতরে থাকা দু’টি মোটরসাইকেলও জ্বালিয়ে দেয় তারা। রোববার (২৭ মার্চ) রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।
সিনিউজ ডেস্ক বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সেবা সীমিত করে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের মাধ্যমে এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। ফেসবুক বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশে আমাদের সেবাগুলো সীমিত করে দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আরও বেশি বোঝার জন্য কাজ করছি এবং শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পুনরায় […]
নিজস্ব প্রতিবেদক হাটহাজারীতে হেফাজতের সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। সড়কের উপর মাদ্রাসা ছাত্ররা দেয়াল তুলে দিয়ে অবরোধ করে রেখেছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি, ফটিকছড়ি ও নাজিরহাট এলাকার লোকজন কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। উপজেলা সদরে হাটহাজারী দারুল উলুম ময়নুল ইসলামের (বড় মাদ্রাসা) সামনের রাস্তায় হাজারের মতো হেফাজত কর্মী অবস্থান নিয়ে আছে […]
সিনিউজ ডেস্ক মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে সবচেয়ে রক্তাক্ত দিনের দেখা মিলল। আজ শনিবার দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৯১ জন বিক্ষোভকারী। দেশজুড়ে বিক্ষোভকারীদের ওপর চরম দমন–পীড়নের মধ্যেই আজ সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে জান্তা সরকার। রাজধানী নেপিডোতে অনুষ্ঠিত হয়েছে সেনা প্যারেড। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো […]
নিজস্ব প্রতিবেদক করোনাভাইরাস মহামারির সংক্রমণ বাড়তে থাকায় ‘বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বই মেলা চট্টগ্রাম’ স্থগিত করা হয়েছে। দুই দফা পিছিয়ে ২৯ মার্চ থেকে এবারের বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও সর্বশেষ সিদ্ধান্তে মেলাটি নভেম্বরে অনুষ্ঠিত হবে। শনিবার বিকেলে আন্দরকিল্লার কেবি আবদুচ ছাত্তার মিলনায়তনে সংবাদ সম্মেলন ও মেলার সহযোগীদের সঙ্গে মতবিনিময় করে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি […]
ঢাকা অফিস ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা–সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় পুলিশ–বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া শহরের কান্দিরপাড়া এলাকায় ছাত্রলীগ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিরা হলেন নন্দনপুর হারিয়া গ্রামের আবদুল লতিফ মিয়ার ছেলে […]
নিজস্ব প্রতিবেদক শুক্রবার হেফাজত কর্মীরা চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত কর্মীরা মাদ্রাসার সামনে মহাসড়কে অবস্থান নিয়ে সেখানে ইটের দেয়াল তুলে বিক্ষোভ করছে। শুক্রবার বিকাল থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল শনিবার সকালে হাটহাজারী মাদ্রাসার সামনের সড়কে অবস্থান নেয় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। দেখা যায়, সড়কের মাঝখানে ইট দেয়াল তৈরি করে রেখেছে তারা। দেয়ালের […]
সিনিউজ ডেস্ক চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভের সময় গুলিতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। গতকাল শুক্রবারের সংঘাত-সহিংসতার পর তিনি প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন বলে হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী ইনামুল নিশ্চিত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ধর্মভিত্তিক বিভিন্ন দলের কর্মীরা ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় […]
নিজস্ব প্রতিবেদক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভে অস্থিতিশীল পরিস্থিতির জেরে রাজধানীসহ দেশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতে বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করবেন তারা। বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান জানান, রাজধানীসহ সারা দেশে প্রয়োজনীয় […]
নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ৩৫৩ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৯৫৬টি। তবে করোনায় কারও মৃত্যু হয়নি। শনিবার (২৭ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি […]




















