সিনিউজ ডেস্ক: জাতীয় সংসদের চলতি বছরের প্রথম এবং শীতকালীন অধিবেশন বসছে আজ সোমবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে বিকেল সাড়ে চারটায়। একাদশ জাতীয় সংসদের একাদশ এই অধিবেশনটি
সিনিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ১১ বছর বয়সী আরেক ছেলেশিশুর বিরুদ্ধে করা মামলায় নির্যাতিত শিশুর ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে গরমিল দেখা দিয়েছে। জেলার একাধিক চিকিৎসক প্রতিবেদন দিলেও এক প্রতিবেদনের সঙ্গে অন্যটির মিল নেই। এ ঘটনা এবং তদন্তে গাফিলতির জন্য ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনসহ সংশ্নিষ্ট ১০ চিকিৎসক এবং এসপিসহ তিন পুলিশ কর্মকর্তাকে তলব […]
সিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে দেশের চলচ্চিত্র অঙ্গনের সর্ববৃহৎ স্বীকৃতি, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ প্রদান করেছেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মোট ২৬টি ক্যাটাগরিতে ৩৩ জন শিল্পী এবং কলাকুশলীকে ২০১৯ সালের জন্য পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ […]
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়িতে সশস্ত্র তৎপরতায় লিপ্ত আঞ্চলিকদল জেএসএস এর সাত পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেছে যৌথবাহিনী। বিলাইছড়ির উপজেলার ফারুয়া ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে এই সাত সন্ত্রাসীকে রোববার সন্ধ্যায় আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। আটককৃতরা হলো-চাইলগ্য ত্রিপুরা(৬০), বলিয়াম ত্রিপুরা(৪৮), বিরমনি ত্রিপুরা(৪৫), বিষ্ণমনি ত্রিপুরা(৪৪), লক্ষন ত্রিপুরা(৩০), জীবন […]
পটিয়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও সাধারন কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়ন দাখিল করেছেন। রোববার চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা রিটার্নিং তারিকুজ্জামান ও সহকারি রিটানিং কর্মকর্তা আরাফাত আল হোসাইনীর কাছে মনোনয়ন ফরম জমা দেন। পটিয়া নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ক্ষমতাসীন […]
সিনিউজ ডেস্ক: ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। ইসি সচিব জানান, ২০১৯-২০২০ সালের হালনাগাদে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে […]
নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে উৎসবের পাশাপাশি উৎকণ্ঠাও বিরাজ করছে। প্রচার-প্রচারণা শুরুর মাত্র পাঁচ দিনের মাথায় লাশ দেখেছেন মহানগরের ভোটাররা। একের পর এক খুন হচ্ছে-সংঘাত নিত্য ঘটনায় পরিণত হয়েছে। এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় দুজনের প্রাণ গেছে বন্দর নগরে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। ঘটেছে প্রচারণার গাড়ি ও […]
নিজস্ব প্রতিবেদক: নগরীতে পুলিশ টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। এসব চেক পোস্টে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, নির্বাচন সামনে রেখে পুলিশ কাজের ব্যাপ্তি বাড়িয়েছে। পুলিশি টহল এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। যেসব কর্মকা- নির্বাচনকে সহিংস করতে […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিভাগে করোনা ভাইরাসের টিকা সরবরাহ কার্যক্রম প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে খসড়া তালিকাও তৈরি করা হয়েছে। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, যেসব স্থানে করোনার সংক্রমণ বেশি ঘটেছে সেসব এলাকায় টিকা সরবরাহ করা হবে বেশি। সারা দেশের মধ্যে সর্বোচ্চ টিকা পাবে ঢাকা বিভাগ। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, টিকা বণ্টনের ক্ষেত্রে […]
অনলাইন ডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক এক ব্যবসায়ী হোয়াইট হাউজে তার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কি সামরিক শাসন জারির প্রস্তাব নিয়ে যাচ্ছিলেন? ওয়াশিংটন পোস্টের একজন স্টাফ ফটোগ্রাফার এই ব্যবসায়ীর হাতে ধরা কাগজপত্রের যে ছবি তুলেছেন, সেটি দেখে সোশ্যাল মিডিয়ায় সেরকম আলোচনাই চলছে। সব বড় বড় মার্কিন সংবাদপত্রে আজ এই খবরটি বেশ ফলাও করে প্রকাশিত হয়েছে। […]





















