সিনিউজ ডেস্ক করোনাকালীন যে কোনো টানা ১০ দিনের হিসাবে প্রতি ঘণ্টায় করোনায় ১৫০ জনের মৃত্যুর বিশ্বরেকর্ড গড়েছে ভারত। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এর আগে দিনে তিন বা চার হাজারের বেশি মানুষ মারা গেলেও।
সিনিউজ ডেস্ক নির্বাচন কমিশনের আপত্তি টিকল না। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, আদালতে রায় বা পর্যবেক্ষণের সময় বিচারপতিদের মৌখিক বয়ানও প্রকাশ করতে পারে সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমকে তাতে বাধা দেওয়া যায় না। বাধা দেওয়া হলে বাকস্বাধীনতার অধিকার খর্ব করা হয়। পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট চলার সময় মার্চে কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে […]
কলকাতা প্রতিনিধি করোনার বেহাল দশা। এবার করোনা আক্রান্তের মৃতদেহ দেখে শ্মশান ছেড়ে পালিয়ে গেল ডোম। যার জেরে শ্মশানে জমে মৃতদেহর স্তুপ। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহর জুড়ে। জলপাইগুড়ি কোভিড হাসপাতালে মারা যাওয়া করোনা রোগীর মৃতদেহ এতদিন দাহ করা হত জলপাইগুড়ি জেলার শাহুডাঙি শ্মশানে। সম্প্রতি শাহুডাঙি শ্মশানের বেহাল অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর নড়েচড়ে […]
সিনিউজ ডেস্ক ভারতের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ হাজার ৯৮২ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। কারোরই এখন সন্দেহ নেই যে বেসরকারি হিসাব এর অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সারা বিশ্বে গত এক সপ্তাহে মোট কোভিড সংক্রমণের প্রায় অর্ধেকই হয়েছে […]
কলকাতা প্রতিনিধি করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে ভারত। পুরোনো ছবি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে কয়েকদিনে বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন। এ সময়ে মারা গেছেন ৩ হাজার ৯৮২ জন। […]
সিনিউজ ডেস্ক ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিন হাজার ৭৮০ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ২৬ হাজার ১৮৮ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন লাখ ৮২ হাজার ৩১৫ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই […]
সিনিউজ ডেস্ক অক্সিজেনের আকালে করোনাভাইরাস রোগীদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করল ভারতের এলাহাবাদ হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যে কর্তৃপক্ষের ওপর অক্সিজেনের জোগানের দায়িত্ব আছে, তারা ‘অপরাধমূলক কাজ’ করছে, যা ‘গণহত্যার চেয়ে কম কিছু নয়। ’ উত্তরপ্রদেশের বিভিন্ন কোয়ারেন্টাইন কেন্দ্রের অবস্থা নিয়ে যে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা হয়েছিল, তাতেই সেই মন্তব্য করেছে হাইকোর্ট। দুই সদস্যের ডিভিশন বেঞ্চ বলেছে, […]
কলকাতা প্রতিনিধি করোনা পরিস্থিতির উন্নতি হলে তবেই ব্রিগেডে বিজয় সমাবেশের জন্য ২১ জুলাইকে বেছে নিতে পারে তৃণমূল। সেই সমাবেশকে বিজেপি-বিরোধী সর্বভারতীয় মঞ্চের চেহারা দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের। এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বিজেপির মরিয়া চেষ্টার সামনে এই ফলকে সামনে রেখে অবিজেপি দলগুলির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মমতা […]
সিনিউজ ডেস্ক করোনাভাইরাস এবার থাবা বসালো সিংহের শরীরেও। হায়দরাবাদের নেহেরু জুওলজিকাল পার্কে মোট ৮ টি এশিয়াটিক সিংহ করোনা আক্রান্ত হয়েছে বলে খবর মেলায় সংক্রমণের আতঙ্ক বেড়ে গিয়েছে আরও কয়েকগুণ। শুধু তাই নয়, দেশের মধ্যে এই প্রথম একসঙ্গে এতগুলো সিংহ করোনা সংক্রমিত হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সরকারের। জানা গিয়েছে, বেশকিছু দিন ধরেই ওই ৮ […]
কলকাতা প্রতিনিধি আইপিএল দলগুলোতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখনো পর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা। আইপিএলের সহ-সভাপতি রাজীব শুক্লা অবশ্য এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) কে জানিয়েছেন, এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।




















