চট্টগ্রাম নগরের বাসা থেকে ২০১৭ সালের ২৯ মার্চ রাতে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নুরুল আলমকে। এরপরের দিন চোখ, হাত–পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার হয়
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন প্রকৌশলী মো. নুরুল করিম। সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক প্রকৌশলী মো. নুরুল […]
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এর আগে গতকাল শনিবার আবু […]
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাইকারি কাপড়ের সর্ববৃহৎ বাণিজ্যকেন্দ্র টেরিবাজার ব্যবসায়ী সমিতির ১১ তম দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এরইমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় থাকায় মোট ২১টি পদের মধ্যে ১৯ পদে নির্বাচন হবে। সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। গত নির্বাচনেও তিনি সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হন। […]
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ১৯৭৮ সালের এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিএনপির বলিষ্ঠ ভূমিকা জনগণ কর্তৃক সবসময় সমাদৃত হয়েছে। আওয়ামীলীগ শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য বাকশালী ব্যবস্থায় […]
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদ ওয়াসিম আকরাম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে। সে ছাত্রদলের নিবেদিত প্রাণ নেতা ছিল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। তার প্রতি মানুষ শ্রদ্ধা জানিয়েছে। তার মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করেছে। ওয়াসিমের মৃত্যু ছাত্র আন্দোলনে […]
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে অনন্যা আবাসিক সংলগ্ন নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মহিউদ্দীন সুমন। নিহত একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন […]
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মুরাদপুর এলাকায় ফার্নিচার দোকানের কর্মচারি মো. ফারুক নিহতের ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রীসহ ২৬৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ ছাড়া মামলায় ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিএমপির পাঁচলাইশ থানায় নিহত ফারুকের বাবা মো. দুলাল বাদী হয়ে এ হত্যা মামলা করেন। পাঁচলাইশ […]
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, আকস্মিক বন্যায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় আছে। মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন তারা। এরই মধ্যে বন্যায় প্রায় ৩৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় জনগণের দল হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক […]
যুক্তরাষ্ট্রের বস্টন শহরে অবস্থিত নিউ ইংল্যান্ডে বসবসারত বাংলাদেশী আমেরিকান হিন্দুদের প্রধান সংগঠন ‘নিউ ইংল্যান্ড হিন্দু সোসাইটি-উৎসব’ সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিক ভাবে ত্রাণ ও ঔষধ সামগ্রী বিতরণ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির কর্মকর্তাদের পক্ষে আজ ২৮ আগস্ট বুধবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের বারমাসিয়া, সুন্দরপুর ও পাইন্দ্যং, হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন, ছিপাতলী […]






















