নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় ঢাকার ওসমানী মিলনায়তনে শপথ নেবেন তারা।
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা খানম। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় নির্বাচন কমিশনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেয় পরিবার। এ সময় উপস্থিত ছিলেন তারেক সোলেমানের বড় ছেলে মোহাইমিন তারেক রাতুল, মেয়ে তাফান্নুম তারেক ফেরদৌস সুবাহ, ভাই তারেক ইমতিয়াজ ইমতু, তারেক […]
নিউজ ডেস্ক: কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় প্রচারিত ‘অল দ্যা প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকালে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনটির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে আইএসপিআর বলেছে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র রেজাউল করিমের প্রতি ইঙ্গিত করে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, “চট্টগ্রাম নির্বাচনের বিরুদ্ধে কথা বলায় আপনি আমাকে ‘অর্বাচীন বালক’ বলেছেন। আপনি ৬৪ বছর রাজনীতি করে নিজেকে ত্যাগী নেতা হিসেবে দাবি করে সিটি করপোরশন নির্বাচনে ভোট ডাকাতি করতে গেলেন কেন, কেন মানুষের ভোটাধিকার হরণ করলেন? সোমবার […]
প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গবন্ধু ওয়েল ফেয়ার সোসাইটি বাংলাদেশ সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত (শুক্রবার ২৯জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫জন সদস্য বিশিষ্ট এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি জাফর আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ খালেদ স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি নির্বাচিত […]
নিউজ ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন আলোচিত তৃতীয় লিঙ্গের প্রার্থী দিথী খাতুন। তাকে নিয়ে ভোটারদের মধ্যে এক ভিন্নরকম উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহল তৈরি হয়েছিল। নির্বাচনে আংটি প্রতীক নিয়ে ২ হাজার ৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। গতকাল শনিবার ভোট গণনা শেষে রাতে কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার […]
নিউজ ডেস্ক: ‘আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- রক্তে রাঙ্গানো ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের মাস শুরু হচ্ছে সোমবার। এ দিন থেকে ধ্বনিত হবে সেই অমর সংগীতের অমিয় বাণী। বাঙ্গালী জাতি পুরো মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিজয়ী মেয়র ও ৪০টি ওয়ার্ডের কাউন্সিলর এবং ১৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। রোববার (৩১ জানুয়ারি) এই গেজেট প্রকাশিত করে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রকাশিত গেজেটে প্রথম নামটিই নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এরপর ৪০টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম মেশিনের ভোটের ফলাফলের প্রিন্টেড কপি না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ইভিএম মেশিনের মাধ্যমে নির্বাচন কমিশন ভোট কারচুপি করেছে। ২৭ জানুয়ারির নির্বাচনে শুধু মাত্র ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের ৪টি ভোট কেন্দ্রের ফলাফল প্রিন্টেড কপি দেওয়া হয়েছে। বাকি […]
নিজস্ব প্রতিবেদক: নিজেদের সন্ত্রাসী দ্বারা নিজেরা আক্রান্ত হয়েছে আওয়ামী লীগ। আর এখন বিএনপির ঘাঁড়ে তার দায় ঠেলে দিচ্ছে। সদ্য সমাপ্ত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। শনিবার ( ৩০ জানুয়ারি) সদ্য সমাপ্ত হওয়া চসিক নির্বাচনী ‘সহিংসতায়’ আহত নগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য […]






















