নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে চট্টেশ্বরী রোডে চমেক হাসপাতালের প্রধান ছাত্রাবাসে এ ঘটনা ঘটে বলে পুলিশ
নিজস্ব প্রতিবেদক লালদিয়ারচরের ১৪ হাজার বাসিন্দা ছুটছেন অজানা গন্তব্যে। নিজেরাই নিজেদের ঘরবাড়ি ভেঙ্গে ফেলেছেন। তাছাড়া তাদের অন্য কোন উপায় ছিল না। হাজার ৩০০ পরিবারের (১৪ হাজার মানুষ) কাউকেই পুনর্বাসন না করে চট্টগ্রাম বন্দরের ১৩২ বছরের ইতিহাসে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান শুরু করেছে সংস্থাটি। বুলডোজার দিয়ে ভাঙার আগেই নিজেদের শেষ সম্বলটুকু গুছিয়ে নিয়ে চলে যায় নগরীর […]
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম কারাগারে এক ব্যক্তিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে নির্যাতনের অভিযোগ করা হয়েছে। তার নাম রুপম দেবনাথ। এ ঘটনায় চট্টগ্রাম জেলা সুপার, জেলার ও কারা হাসপাতালের সার্জনসহ ৪ জনের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে। এই অভিযোগে সোমবার মহানগর হাকিম ২ এর বিচারক হোসাইন মো: রেজার আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী পাহাড়তলীর বাসিন্দা […]
রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি আট বছরের রিতু আকতার ও দুই বছরের হামদান। বাড়ির পেছনের পুকুরের পাড়ে খেলায় মেতেছিল তারা। খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায় ছোটভাই হামদান। তাকে বাচাতে গিয়ে পুকুরে পড়ে যায় রিতু আকতার। তাদের খুঁজতে বেরিয়ে হামদানের লাশ ভাসতে দেখে স্বজনেরা। পরে রিতুকেও খোঁজাখুঁজি শুরু করলে রাত সাতটার দিতে পুকুর থেকে রিতুর […]
নিজস্ব প্রতিবেদক মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসে গত এক মাসে করা আবেদনে ৮০ ভাগই ই-পাসপোর্ট। ১০ শতাংশ হচ্ছে এমআরপি। আর এ অফিসে সেবাও বেড়েছে অনেক। সেবা প্রার্থীদের আস্থার অন্যতম ঠিকানা চট্টগ্রাম নগরীর মনসুরাবাদস্থ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। এখানে প্রতিদিন এমআরপি ও ই-পাসপোটের আবেদন জমা দিতে আসা সেবা প্রার্থীদের ক্ষেত্রে কোন ধরণের ভোগান্তি ছাড়াই মিলছে […]
নিজস্ব প্রতিবেদক ফটিকছড়িতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল হত্যা মামলায় প্রধান আসামি সাবেক আওয়ামী লীগ নেতা সৈয়দ মুহাম্মদ বাকেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এই আদেশ দেন। আদালত সূত্র জানা গেছে, এর আগে উচ্চ আদালত অন্তবর্তীকালীন জামিন দিয়ে সৈয়দ মুহাম্মদ বাকেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে […]
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) উচ্চ পর্যায়ে বড় রদবদল হয়েছে। বিশেষ শাখার উপ কমিশনার আব্দুল ওয়ারিশসহ ডিসি পদের ৮ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। সোমবার (১ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন সিএমপি সূত্র জানায়, সিএমপিতে নতুন আসা উপ কমিশনার জসিম উদ্দীনকে পিওএম (বন্দর ও উত্তর) পদে পদায়ন করে ওই পদে […]
নিজস্ব প্রতিবেদক সাতকানিয়া কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হকের (৯০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা, রাতে ডাকাতের দল তাকে ছুরিকাঘাতে খুন করেছে। আজ সোমবার সকালে কেওচিয়া চেয়ারম্যান পাড়ায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আব্দুল হক চেয়ারম্যানের পরিবারের সদস্যরা গ্রামে থাকেন না। তিনি বাসায় একা থাকেন। সাথে থাকেন বাসার কাজের […]
ঢাকা অফিস বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দুদকের মুখোমুখি হয়েছেন। দীর্ঘ আড়াই বছর পর তিনি মুখোমুখি হন। `অবৈধ সম্পদ’ অর্জনের অভিযোগের বিষয়ে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে অনুসন্ধান কর্মকর্তা সেলিনা আক্তার তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। ২০১৮ সালের ১৬ অগাস্ট `অবৈধ লেনদেন, অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগে জিজ্ঞাসাবাদের […]
নিজস্ব প্রতিবেদক উচ্ছেদের আগেই লালদিয়ারচরের বাসিন্দারা দলে দলে বাড়িঘর ছাড়ছে। ইতিমধ্যে অনেকে মালামাল নিয়ে এলাকা ছেড়ে গেছে। সোমবার (১ মার্চ) থেকে বন্দর কর্তৃপক্ষ ৬ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয়টি জোনে ভাগ করে ৫২ একর জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। তার আগেই কাঁচা, সেমিপাকা, পাকা বসতবাড়ি, ভাড়াঘর, দোকানপাট ভেঙে নিয়ে যান বাসিন্দারা। নামমাত্র মূল্যে লোহালক্কড়, […]





















