সিসংবাদ ডেস্ক: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদ আসাদের আত্মত্যাগ ভবিষ্যতে অধিকার আদায়ের আন্দোলনে প্রেরণা যোগাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল (২০ জানুয়ারি) শহিদ আসাদ দিবস
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে জয়ী হলে চট্টগ্রামকে ওয়াইফাই নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী নগরীর ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ৩০ নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগকালে এ প্রতিশ্রুতি দেন। ডা. শাহাদাত বলেন, দেশে প্রথম সিলেটকে ওয়াইফাই নগরী […]
নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার মেগা প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রামের কোথাও জলাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার নগরীর উত্তর ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগ করেছেন মো. রেজাউল করিম চৌধুরী। এর আগে তিনি আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী […]
বিদেশ ডেস্ক: ভারত থেকে বুধবার (২০ জানুয়ারি) ২০ লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার রাতে তিনি এ তথ্য জানান। অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার এই টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। খুরশীদ আলম বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। চিঠিতে অক্সফোর্ড–অ্যাস্ট্রোজেনেকার […]
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ২টায় পুরাতন রেল স্টেশন চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। তারেক সোলেমান সেলিমের জানাজায় অংশ নিতে বেলা ১টা থেকেই পুরাতন রেল স্টেশন এলাকায় জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরাতন […]
সিনিউজ ডেস্ক: পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করতে জাতীয় সংসদে পৃথক তিনটি আইন সংশোধনের প্রস্তাব উঠেছে। এই আইন সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহিত হলে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এসএসসি, এইচএসসি ও সমমানের শ্রেণির ফল প্রকাশ করতে আইনি কোন সমস্যা হবে না। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১, […]
বিশেষ প্রতিবেদকঃ শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের মালিকানাধীন কেওয়াই স্টিল মিলের সাবেক নির্বাহী পরিচালক মুনির হোসেন খান। যার হাত ধরে এ প্রতিষ্ঠানটি উন্নতির শিখরে উঠেছে, তার বিরুদ্ধেই দেওয়া হলো একের পর এক ২৮টি মিথ্যা মামলা। দীর্ঘ এক বছর বিনা বিচারে জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে কেডিএস গ্রুপের হয়রানী সিথ্যা মামলায় তার নিজের এবং পরিবারের করুণ সব […]
নিজস্ব প্রতিবেদক: পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ করা হবে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এ দফায় সব পৌরসভায় ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের […]
সিনিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে যান সরকার প্রধান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ […]
নিজস্ব প্রতিবেদক: শান্তি সৌহার্দের নান্দনিক চট্টগ্রাম সিটি গড়তে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের মানুষ উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিতে জোটবদ্ধ। নৌকার পালে বিজয়ের হাওয়া লেগেছে দেখে হয়তো কারো মাথায় গন্ডগোল দেখা দিতে পারে। চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে একদিকে দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী […]






















