সিনিউজ ডেস্ক: দেশে গৃহহীন মানুষেরা এক ধরনের ঈদ উদযাপন করেছেন। একদিন আগেও যাদের ঘর বাড়ি ছিল না, পা রাখার নিজের এক টুকরো জমি ছিল না- তারা আজ লাখপতি হয়ে গেছেন। জমিসহ পাকা ঘর পেয়েছেন। নিজের নামে দলিলসহ
নিজস্ব প্রতিবেদক করোনা (কোভিড-১৯) সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান অবশেষে খুলতে যাচ্ছে। স্কুল-কলেজ খোলার পর কীভাবে ক্লাস-পরীক্ষা হবে, সে বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। সেইসঙ্গে মাউশি আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে। ৩৯ পৃষ্ঠার এ নির্দেশনা ইউনিসেফের সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে। […]
নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম নগরীকে নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলে নগরবাসির সেবা নিশ্চিত করার প্রতিশ্রতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ৩৭ দফার ইশতেহার ঘোষণা করেন নৌকার এই প্রার্থী। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. অনুপম সেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত […]
অনলাইন ডেস্ক: নিয়ম ভেঙে গাজীপুরের কাশিমপুর কারাগারের ভেতরে নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দি তুষারের দীর্ঘসময় কাটানোর ঘটনায় ডেপুটি জেল সুপার সাকলাইনসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত মহাকারাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন। কারাগার-১ এর ডেপুটি জেল সুপার সাকলাইন ছাড়া বাকি দুজনের একজন সর্বপ্রধান কারারক্ষী এবং একজন সার্জেন্ট। […]
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন তাঁদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আগামীকাল শনিবার (২৩ জানুয়ারি)। আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী ইশতেহার ঘোষণার বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য […]
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে জয়ী হলে চট্টগ্রাম নগরের পতেঙ্গায় মডেল টাউন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। শুক্রবার (২২ জানুয়ারি) নগরের পতেঙ্গা ও দক্ষিন হালিশহর এলাকায় গণসংযোগকালে তিনি এ ঘোষণা দেন। রেজাউল করিম চৌধুরী বলেন, ‘পতেঙ্গা হালিশহরের কৃষিজ পণ্য একসময় বেশ সমাদৃত ছিল। […]
আইটি ডেস্ক: গুগলে প্রকাশিত সংবাদের লভ্যাংশ চায় অস্ট্রেলিয়ার গণমাধ্যম। এ উদ্দেশ্যে নতুন একটি আইনও জারি করেছে দেশটির সরকার। তবে নির্দিষ্ট অংকের কোন মুনাফা দিতে চাচ্ছে না গুগল। নতুন আইনের বিরোধীতা করে উল্টো অস্ট্রেলিয়াতে সেবা দেয়া বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে বেশ জলঘোলা করেছে দুপক্ষ। সিনেটের শুনানিতেও চলেছে উত্তপ্ত বাক্য বিনিময়। অস্ট্রেলিয়ার গণমাধ্যমের […]
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়ার ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। সরকারী একজন চাকরিজীবী হওয়ার সত্ত্বেও নিজ নামে তার কর্মস্থলের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমমোক্তারনামা নিয়ে জমি অধিগ্রহণের টাকা উত্তোলন করতেন তিনি। এ আমমোক্তানামার বিপরীতে লোকজনের কাছ থেকে তিনি মোটা অংকের কমিশন হাতিয়ে নিতেন। এতে অল্প কয়েক বছরের মাথায় অবৈধ অর্থ-সম্পদের […]
নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচার রোধ ও আর্থিক প্রতিষ্ঠানের তদারক-নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের আভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগে গত এক যুগে কোন কোন কর্মকর্তা দায়িত্বে ছিলেন, তাদের নাম, পদবী, ঠিকানাসহ বিস্তারিত জানতে চেয়েছে হাই কোর্ট। এই সময় (২০০৮ থেকে ২০২০ সাল) অর্থপাচার রোধে সংশ্লিষ্ট বিভাগের এসব কর্মকর্তার ব্যর্থতা আছে কি না, ব্যর্থ হয়ে […]
নিজস্ব প্রতিবেদক: আগামি ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে ২৯ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচনের রিটার্নিং অফিসার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,, স্থানীয় সরকার সিটি নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭৪ বিধান অনুসারে ভোটগ্রহণ রুরর আগের ৩২ ঘণ্টা, ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরের ৮৪ […]






















