উপজেলা চট্টগ্রাম

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার হস্তক্ষেপ করবে না : বিক্রম দোরাইস্বামী

 

মো.এমরান হোসেন, ফটিকছড়ি প্রতিনিধি
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোন ধরণের হস্তক্ষেপ করবে না। তিনি শনিবার বিকেলে ১৯ ফ্রেবুয়ারি চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে শাহসূফি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষে তাঁর মাজারে গিলাফ হস্তান্তরকালে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নেই।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফটিকছড়ি-রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দু’দেশের অর্থনীতির পরিসর আরো ব্যাপক উন্নতি হবে। সাবরূম রেলওয়ে স্টেশনসহ সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি হবে।
তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট। বাংলাদেশের প্রজাতন্র দিবসের ৫০ বছর পুর্তি উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শন স্বরুপ সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর রওজা শরীফে গিলাফ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের তাঁর পিতা সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে তিনি তার সহধর্মিণীকে সাথে নিয়ে শফিউল বশর মাইজভান্ডারির মাজারে শরীফে গিলাফ চড়ান।
এ সময় তরিকত ফেডারেশনের চেয়ারম্যান,ফটিকছড়ি এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, ভারতীয় সহকারী হাইকমিশনার ডা.রাজীব রঞ্জন, তরিকত ফেডারেশন’রসিনিয়র ভাইস-চেয়ারম্যান সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ মুহিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, যুগ্ম-মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ইউএনও মোঃ মহিনুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Posts