চট্টগ্রাম ধর্ম

২য় রমজানেও মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার বিতরন

________

চলমান পবিত্র মাহে রমজানের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ২য় রমজানেও ২ হাজার পথচারী ও সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন। সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় আজ(সোমবার) বাদ আসর বিকাল ৫ ঘটিকায় নগরীর এনায়েত বাজার বিআরটিসি ,জামতলা ,বয়লিউ এভিনিউ ও জামালখান ঝাউতলা এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন,রমজানে যেন সাধারণ, অসহায় ও পথচারী মানুষ ইফতারের কষ্ট না পায় সে জন্য চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা মাসব্যাপী আমরা ইফতার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি।মহিউদ্দীন চৌধুরী তার জীবদ্দশায় আমাদের শিক্ষা দিয়েছেন মানুষের পাশে দাড়াতে, মানুষকে আপন করে নিতে। আমরা তার এই জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে চেষ্টা করছি মানুষের পাশে থাকতে। আমাদের এই কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপিকা ববি বড়ুয়া ,যুবনেতা সৌরভ বিকাশ বড়ুয়া বিধান , শিবু প্রসাদ চৌধুরী ,এ এম কুতুবউদ্দীন চৌধুরী, মোহাম্মদ তসলিম,কাজী দেলোয়ার হোসেন,মোহাম্মদ জাহেদ,মোহাম্মদ দেলোয়ার,মুকবুল হোসেন,ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম,আনোয়ার হোসেন পলাশ,মাইমুন উদ্দীন মামুন,জুবাইয়ের আলম আশিক প্রমুখ ।

Related Posts