আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবিতে  স্মার্ট কোড বাকালার শুভ উদ্বোধন

 

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ন্যাশনাল সিনেমা ও এলডোরাডো সিনেমা হলের পিছনে বাংলাদেশী স্মার্ট কোড বাকালার শুভ উদ্বোধন করা হয়। গতকাল ২৭শে মে শুক্রবার বিকেলে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত বোয়ালখালীর বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী ইছাক চৌধুরী ও মেহেদী হাসান সুজন। ফিতা কাটার সময় উপস্থিত ছিলেন স্মার্ট কোড বাকালার স্বত্বাধিকারী মোহাম্মদ জামাল উদ্দিন এবং মোহাম্মদ রোকন। আরো উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস খালেদ, আবু তৈয়ব চৌধুরী, রুহুল আমিন, কামাল উদ্দিন, আরিফুর রহমান পারভেজ, ব্যবসায়ী ও সাংবাদিক সঞ্জীত কুমার শীল, তৌহিদুল আলম, আহমদ হোসেন তালুকদার সহ আরো অনেকে। ভিজিট ভিসা চালু থাকায় সবাই ব্যবসার সুযোগ নিচ্ছেন বলে জানিয়েছেন আমিরাতে বসবাসরত সকল ব্যবসায়ীরা। উদ্বোধনকালে দোকানের স্বত্বাধিকারীরা বলেন আবুধাবিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য তাজা মাছ- মাংস এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শাকসবজি আমাদের দোকান থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন। সব সময় তাজা ফ্রেশ সমাহার থাকবে আমাদের এই প্রতিষ্ঠানে।দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ জামাল উদ্দিন এবং রোকন বলেন আমরা আপনাদের জন্য সব সময় তাজা শাকসবজি বাংলাদেশের বিভিন্ন ধরনের মাছ- শুটকি এবং আরো অন্যান্য মালামাল কম দামে নিতে পারবেন। অতিথিরা বলেন এ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশীদের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এই দেশের আইন-শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন। দেশের সম্মান অক্ষুন্ন রাখতে যারা ভিজিট ভিসায় এসে চাকরি পান নাই আপনারা বৈধ হয়ে থাকবেন অথবা স্বদেশে চলে যাবেন বলে আশা ব্যক্ত করেন।
পরে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং মহামারী থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সাইফুল।

Related Posts