আন্তর্জাতিক আরব আমিরাত

মুসাফফা বিএনপি’র উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী এবং খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

 

সনজিত কুমার শীল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোসাফফাহ শাখা কতৃক আয়োজিত সাবেক মোছাফ্ফাহ শাখার সভাপতি জনাব আবুল বশর বাবুল এর সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও ইউ, এ,ই কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মুছা আল মাহমুদ চৌধুরী পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মোছাফ্ফাহ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুরশেদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বিএনপি ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাবেক আহবায়ক জনাব প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ প্রধান বক্তা ছিলেন বিএনপি ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সাবেক আহবায়ক জনাব আলহাজ্ব শরাফত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জাকির হোসেন খতিব, ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি দিদারুল আলম, ইউ এ ই বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জনাব সিরাজুল ইসলাম নওয়াব,
ইউ এ ই বিএনপির উপদেষ্টা জনাব প্রকৌশলী জনাব রফিক, জনাব সরোয়ার আলম ভুট্টা, মোছাফ্ফাহ বিএনপি সাবেক সহ সভাপতি জনাব কামাল,
মহিউদ্দিন চৌধুরী, সাখাওয়াত হোসেন বকুল, আবির বিএনপির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সারজা বিএনপির সভাপতি সভাপতি আব্দুল গফুর খান, আজমান বিএনপির সভাপতি জনাব শেখ সেলিম, আল আইন বিএনপির সাধারণ সম্পাদক হাসান চৌধুরী,
বানিয়াছ বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম, মোছাফ্ফাহ বিএনপি সাবেক সহ সাধারণ সম্পাদক শফিউল আলম, শ্রমিক দল আবুধাবী শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বাবলু সিনিয়র সাধারণ সম্পাদক জনাব জনাব আজম উদ্দিন তালুকদার,
স্বেচ্ছাসেবক দল আবুধাবী শাখার সাধারণ সম্পাদক জনাব আবু রাসেল, যুবদল ইউ এ ই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাজান সবুজ, বিএনপি অনলাইন কমিটির সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান, মোছাফ্ফাহ বিএনপি
সাবেক নেতা ফারুক, জাহেদ হাসান, নঈম সহ আরও অনেকে। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিশ্ববাসীর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Related Posts