চট্টগ্রামের বাকলিয়ায় খালের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের নিচে তারা গোসল করতে খালে নামলে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
তাদের মধ্যে ১০ বছর বয়সী মোহাম্মদ শামীম ওই এলাকার মনির হোসেনের ছেলে। আর শামীমের খালাতো ভাই ৭ বছরের রবিউল ইসলামের বাবার নাম আইয়ুব আলী।
বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বলেন, “দুইজন প্রায়ই ওখানে গোসল করতে যেত। খালে গোসল করার সময় একটু গভীরে গিয়ে ডুবে যায় দুই ভাই।“
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।












