চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার নিবাসী ও বাংলাদেশ কাস্টমসের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন হাজারী (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল ২২ জুলাই শুক্রবার সকালে ভারতের চেন্নাই শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মরদেহ দেশে আসার পর আজ ২৫ জুলাই সোমবার বাদে জোহর নগরীর দামপাড়াস্থ জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে খুলশী থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ দেলেয়ার হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পরিবারের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পুলিশ।এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। এরপর হযরত গরীব উল্ল্যাহ শাহ (রাঃ) মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাযায় অন্যান্যের মধ্যে অংশ নেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সেলিম উদ্দিন, মহানগর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম ফারুক, মউিদ্দিন বাচ্চু, ফরিদ মাহমুদ, চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি ও মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ দেলোয়ার হোসেন হাজারী।
শোক প্রকাশ ঃ বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন হাজারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ ও সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাসসহ সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ। ###












